সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়িতে স্ত্রী থাকা সত্ত্বেও পরকীয়া প্রেম। ক্ষণিকের ভুলে ফাঁস হয়েই যেতে পারে গোপন কথা। আর তখনই পড়তে হয় বিপাকে। ঠিক যেমনটা হয়েছে সৌদি আরবের (Saudi Arabia) এক যুবকের সঙ্গে। প্রেমিকা ট্রাফিক আইন ভাঙায় জরিমানা হয়েছিল। সেই জরিমানা মেটাতে স্ত্রীর ক্রেডিট কার্ডই ব্যবহার করলেন তিনি। আর এরপরই হাটে হাঁড়ি ভাঙল। প্রকাশ্যে চলে এল তাঁর কীর্তি। যা শোনার পর অনেকেই চমকে গিয়েছেন।
সম্প্রতি হঠাৎই ব্যাংক থেকে টাকা কেটে নেওয়ার একটি মেসেজ পান ওই ব্যক্তির স্ত্রী। কোনও খরচ না করেই টাকা কেটে নেওয়ায় কার্যত অবাক হয়ে যান। তিনি ভাবেন, তাঁর কার্ডটি চুরি হয়েছে কিংবা হ্যাকারদের কবলে পড়েছে। এরপরই ব্যাংকে ফোন করে কার্ডটি ব্লক করান। পাশাপাশি থানাতেও অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে ওই ক্রেডিট কার্ডটি ব্যবহার করে ট্রাফিক জরিমানা দেওয়া হয়েছে। শেষপর্যন্ত দেখা যায়, ওই ব্যক্তির বান্ধবী ট্রাফিক আইন ভাঙার পর, জরিমানা দিতে ওই ক্রেডিট কার্ডটি ব্যবহার করা হয়েছে। এরপর প্রত্যেককেই জিজ্ঞাসবাদের জন্য ডেকে পাঠানো হয়।
[আরও পড়ুন: চিনতে পারলেন না নিজের পুরনো ছবি! স্বামী পরকীয়ায় আসক্ত ভেবে এ কী করলেন মহিলা!]
দুবাই পুলিশের সাইবার অপরাধ দপ্তরের ডেপুটি ডিরেক্টর ক্যাপ্টেন আবদুল্লাহ আল শেহি এই প্রসঙ্গে জানান, “আমরা তদন্তে নেমে জানতে পারি, অন্য এক মহিলা ওই কার্ডটি ব্যবহার করেছে। এরপরই তাঁকে ডেকে পাঠানো হয়। আশ্চর্যের বিষয় তিনি জানতেনই না ওই ব্যক্তি বিবাহিত। উলটোদিকে, অভিযোগকারী মহিলা আবার জানতেন না, তাঁর স্বামীর অন্য একজনের সঙ্গে সম্পর্ক রয়েছে এবং তাঁর ক্রেডিট কার্ড তাঁর স্বামীই ব্যবহার করছেন। ” ইতিমধ্যে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে পৃথক মামলা দায়ের হয়েছে। এদিকে, এই ঘটনাটি প্রকাশ্যে আসার পর অনেকেই অবাক হয়েছেন।
[আরও পড়ুন: চোখ উঠেছে কপালে! বিচিত্রদর্শন ছাগলছানা দেখতে ভিড় উপচে পড়ছে উত্তরপ্রদেশের গ্রামে]
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক