সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গল্পটা দুই প্রেমিক-প্রেমিকার। নিয়তির হাতে মার খেয়ে প্রেমিকা প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছেন ক্যানসারের সঙ্গে। প্রেমিক আপ্রাণ চেষ্টা করছেন তাঁর ভালবাসার মানুষকে আগলে রাখতে। এক মুহূর্তের জন্য হয়তো মনে পড়ে যাবে বাংলা টেলিভিশন জগতের জনপ্রিয় জুটি ঐন্দ্রিলা ও সব্যসাচীর কথা। সর্বক্ষণ অসুস্থ ঐন্দ্রিলার পাশে থেকে লড়াই করেছিলেন সব্যসাচীও। এই গল্পও খানিকটা সেরকম। কঠিন সময়ে প্রেমিকার মুখে হাসি ফোটাতে অভিনব উপহার দিলেন প্রেমিক। যা মন ছুঁয়েছে নেটিজেনদের।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে বিয়ের আয়োজন করে ক্যানসার (Cancer) আক্রান্ত প্রেমিকাকে চমকে দিয়েছেন তাঁর প্রেমিক। জীবনযুদ্ধে এর থেকে ভাল উপহার হয়তো আর কিছু হয় না। তবে এই অভিনব উপহারের কথা আগে থেকে টের পাননি সেই মহিলা। রীতিমতো পরিকল্পনা করে একটি হলে বিয়ের আয়োজন করেন সেই ব্যক্তি।
[আরও পড়ুন: সোনার মতো দামি! টমেটো লুট রুখতে দোকানে বাউন্সার রাখলেন সবজি বিক্রেতা]
এরপর রেস্তরাঁয় যাবার নাম করে প্রেমিকাকে বাইরে নিয়ে যান তিনি। পথে যেতে যেতে বলেন একটি হল থেকে কিছু কাগজপত্র নেওয়ার আছে তাঁর। তাই রেস্তরাঁয় যাবার আগে সেখানে যেতে হবে। তাঁর কথা মতো রাজিও হয়ে যান প্রেমিকা। যখন তাঁরা হলে পৌঁছন তখন ওই মহিলার মনে হয় সেখানে অন্য কোনও বিয়ে চলছে। তাই তিনি তাঁর প্রেমিককে বারণও করেন ভিতরে না ঢুকতে। কিন্তু সেই ব্যক্তি এক প্রকার জোর করে প্রেমিকাকে নিয়ে ভিতরে ঢোকেন।
View this post on Instagram
তারপরেই সেই মহিলা বুঝতে পারেন এই বিয়ের আয়োজন তাঁর জন্যই করা হয়েছে। স্বাভাবিক ভাবেই আবেগঘন হয়ে পড়েন দু’জনে। দু’জনেরই চোখে দেখা যায় জল। গভীর আলিঙ্গনে আবদ্ধ হন তাঁরা। শুভেচ্ছা জানাতে হলে উপস্থিত ছিলেন তাঁদের পরিবার ও বন্ধুবান্ধব সকলে। অবশেষে সমস্ত রীতিনীতি মেনে চার হাত এক হয় যুগলের। মিষ্টি এই ঘটনা কোনও সিনেমার গল্পের চেয়ে কম নয়। ভিডিওটি ভাইরাল হতেই আবেগে ভেসে গিয়েছেন নেটিজেনরাও। ভালবাসা যে মারণ অসুখের ভ্রূকুটিকেও নস্যাৎ করে দিতে আবারও প্রমাণ হল তা।
[আরও পড়ুন: বাপরে বাপ! বাবার গলাতেই মালা দিলেন পাক তরুণী, বিয়ের কারণ জানলে অবাক হবেন]
সর্বশেষ খবর
-
‘ভারত থেকে অনেক কামাচ্ছি’, নতুন শুল্ক ঘোষণার পরই ‘প্রিয় বন্ধু’ মোদির প্রশংসায় ট্রাম্প
-
‘উচ্চতর মেধাকে নিম্ন পদে নয়’, উচ্চশিক্ষা গোপন করা নিয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট
-
ইন্ডিয়া জোটের বৈঠকের দিনই তৃণমূলের সাংসদ ভাঙন? জল্পনায় আরও চাপে কালীঘাট!
-
‘সিনেমাতেই মনোযোগ দিতে চাই’, ‘ফুলপিসি’তে বিনির চরিত্রে প্রশংসিত হতেই ভবিষ্যৎ ভাবনা শ্যামৌপ্তির
-
৫ জুন ২০২৬: মীন রাশির আজকের দিন