সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বেণীমাধব বেণীমাধব তুমি কি আর আমার কথা ভাবো!’ এযুগের ‘বেণীমাধব’কে প্রেমিকারা মনে না রাখলেও সেই প্রেমের জন্যই নিজেকে আমূল বদলে ফেলেছেন এক যুবক (Viral Man)। শুধুমাত্র স্বপ্নের প্রেমিকাদের ভালবাসার ছোঁয়া (Love) পেতে খরচ করেছেন প্রায় ৮১ হাজার মার্কিন ডলার। প্রেমের জন্য ‘বামন’ তকমা কাটিয়ে জর্জিয়ার এই নৌসেনা কর্মী হয়েছেন টল-ডার্ক-হ্যান্ডসাম!
২৭ বছর বয়সি ডিনজেল সিজার (Dynzell Siger) ছোট থেকেই কম উচ্চতার। দেখতে ‘খারাপ’ বলে বহু মেয়ের কাছ থেকে প্রত্যাখ্যাত হতে হয়েছে বারবার। অবশেষে প্রেম না পেয়ে নিজেকে পরিবর্তনের সিদ্ধান্ত নেন ডিনজেল।
[আরও পড়ুন: হায়নার আক্রমণের মুখ থেকে শাবককে বাঁচাল জিরাফ মা! ভিডিও দেখে মুগ্ধ নেটদুনিয়া]
View this post on Instagram
অপারেশন করিয়ে ৫.৫ ফুটের উচ্চতা থেকে হয়ে ওঠেন প্রায় ৬ ফুটের! যে অপারেশনে তিনি খরচ করেছেন ৮১ হাজার ডলারের বেশি। ডিনজেলের কথায়, “সারা জীবন ধরে আমার উচ্চতা নিয়ে খোঁটা শুনেছি। নিজেকে বদল করতে চেয়েছিলাম। এই সার্জারি আমার জীবন বদলে দিয়েছে।” এর সঙ্গেই সিজার বলছেন, “আমাকে মেয়েরা কম পছন্দ করত। এখন উচ্চতা বাড়ার পরে আমার ভালবাসার পরিধি বাড়বে। প্রত্যাখ্যান কমবে।”
[আরও পড়ুন: কোমর জলেও রান্নার গ্যাসের যোগান ‘সাহসী সৈনিকে’র! প্রশংসা কেন্দ্রীয় মন্ত্রীর]
যদিও রূপবদলের জন্য নিজেকে নিয়ে কাটাছেঁড়ার একাধিক উদাহরণ রয়েছে এই বিশ্বে। বোঁচা নাক থেকে গায়ের রং, সবক্ষেত্রেই বারবার চিকিৎসাবিজ্ঞানের শরণাপন্ন হয়েছেন তারকারাও। কিন্তু প্রেমের জন্য অপারেশন! এমন আজব উদাহরণেই মজেছে নেটদুনিয়া।
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক