সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: OMG! এ কী কাণ্ড! দোকান থেকে জিনিসপত্র-ঘড়ি চুরি করছেন ডোনাল্ড ট্রাম্প! গোটা দেহ কালো রঙের পোশাকে ঢাকা। মাথা ভরতি সোনালি চুল। মুখখানা যে অবিকল আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পেরই, সে নিয়ে কোনও সন্দেহই নেই। সিসিটিভিতে ‘ট্রাম্প’-এর এই কীর্তি আবার ধরাও পড়েছে। ব্যাপারটা কী?
তাহলে একটু খোলসা করে বলা যাক। অস্ট্রেলিয়ার এক চোর চুরি করার জন্য অভিনব এক পন্থা অবলম্বন করেছিল। নিজের মুখ লুকোতে সাক্ষাৎ ট্রাম্প সেজে চুরি করতে হাজির হয় সে। মানে তার মুখে বসানো মার্কিন প্রেসিডেন্টের মুখোশ। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, রবিবার ভোরে স্ট্রাথপাইনের একটি গয়নার দোকানের কাচ ভেঙে হাত ঢুকিয়ে সেখানে থেকে জিনিসপত্র চুরি করছে সেই চোর। কিন্তু তার মুখ কোনওভাবেই চেনার উপায় নেই। কারণ আপাত দৃষ্টিতে তাকে দেখে ট্রাম্প ছাড়া অন্য কারও কথা মনে পড়বে না। পুলিশ জানাচ্ছে, গয়নার শো-রুমের কাচ ভেঙে বেশ কয়েকটি ঘড়ি বগলদাবা করে সে। শুধু তাই নয়, একটি ইলেকট্রনিকের দোকানের কাচ ভেঙেও বেশ কিছু মূল্যবান জিনিস নিয়ে পালায় সে। তার খোঁজে চলছে তল্লাশি। কোনও ব্যক্তি ওই চোরের সন্ধান পেলে, অবশ্যই থানায় যোগাযোগ করতে বলেছে পুলিশ।
[আরও পড়ুন: গাড়ি ভাড়া নিয়ে বিবাদ, বরযাত্রীকে তিনদিন আটকে রাখল পাত্রীপক্ষ]
ধরা পড়ুক না পড়ুক, ‘ট্রাম্পরূপী’ চোরের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো চর্চায়। তার কীর্তি দেখে হেসে খুন নেটিজেনরা। অনেকে আবার প্রশ্ন করেছেন, ঘটনাটা আদৌ সত্যি তো? অনেকে আরও একধাপ এগিয়ে আবার জিজ্ঞেস করেছেন, “আপনি নিশ্চিত তো যে এটা ট্রাম্পের মুখোশই?” মার্কিন প্রেসিডেন্ট শুনতে পাননি তো!
[আরও পড়ুন: কমেডি অফ এররস্, হেলমেট না পরায় জরিমানা SUV চালকের!]
সর্বশেষ খবর
-
বাধা দিয়েছিল তৃণমূল! সেই বাগেশ্বর বাবাকে ব্রিগেডে ধর্মসভা করার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
ধ্বংসস্তূপ থেকেই জীবনের পথে নেপাল! উদ্ধার আরও ৩ ভারতীয়, সুখবর জানাল বিদেশমন্ত্রক
-
সরকারি আবাসনে দ্বিতীয় ফ্ল্যাট কিনতে পারবেন আবাসিকরাও, নিয়ম শিথিল করল শুভেন্দু সরকার
-
জন্মাষ্টমীতে ফিনফিনে শাড়িতে শরীর দেখিয়ে নাচ! ‘রাধা হওয়ার শখ’, ট্রোলড সঞ্চালিকা অনসূয়া
-
জমি দুর্নীতি মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয়ের বিরুদ্ধে ১৫ পাতার চার্জশিট সিআইডির, অভিযুক্ত আর কারা?