Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ৪ সেপ্টেম্বর ২০২৬
ট্রাম্প

OMG! শো-রুমের কাচ ভেঙে ঘড়ি চুরি করছে ‘ট্রাম্প’!

সিসিটিভিতে 'ট্রাম্প'-এর এই কীর্তি ধরাও পড়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৭, ২০১৯, ১৭:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৭, ২০১৯, ১৭:৪৮

options
link
OMG! শো-রুমের কাচ ভেঙে ঘড়ি চুরি করছে ‘ট্রাম্প’! zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: OMG! এ কী কাণ্ড! দোকান থেকে জিনিসপত্র-ঘড়ি চুরি করছেন ডোনাল্ড ট্রাম্প! গোটা দেহ কালো রঙের পোশাকে ঢাকা। মাথা ভরতি সোনালি চুল। মুখখানা যে অবিকল আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পেরই, সে নিয়ে কোনও সন্দেহই নেই। সিসিটিভিতে ‘ট্রাম্প’-এর এই কীর্তি আবার ধরাও পড়েছে। ব্যাপারটা কী?

তাহলে একটু খোলসা করে বলা যাক। অস্ট্রেলিয়ার এক চোর চুরি করার জন্য অভিনব এক পন্থা অবলম্বন করেছিল। নিজের মুখ লুকোতে সাক্ষাৎ ট্রাম্প সেজে চুরি করতে হাজির হয় সে। মানে তার মুখে বসানো মার্কিন প্রেসিডেন্টের মুখোশ। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, রবিবার ভোরে স্ট্রাথপাইনের একটি গয়নার দোকানের কাচ ভেঙে হাত ঢুকিয়ে সেখানে থেকে জিনিসপত্র চুরি করছে সেই চোর। কিন্তু তার মুখ কোনওভাবেই চেনার উপায় নেই। কারণ আপাত দৃষ্টিতে তাকে দেখে ট্রাম্প ছাড়া অন্য কারও কথা মনে পড়বে না। পুলিশ জানাচ্ছে, গয়নার শো-রুমের কাচ ভেঙে বেশ কয়েকটি ঘড়ি বগলদাবা করে সে। শুধু তাই নয়, একটি ইলেকট্রনিকের দোকানের কাচ ভেঙেও বেশ কিছু মূল্যবান জিনিস নিয়ে পালায় সে। তার খোঁজে চলছে তল্লাশি। কোনও ব্যক্তি ওই চোরের সন্ধান পেলে, অবশ্যই থানায় যোগাযোগ করতে বলেছে পুলিশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: গাড়ি ভাড়া নিয়ে বিবাদ, বরযাত্রীকে তিনদিন আটকে রাখল পাত্রীপক্ষ]

ধরা পড়ুক না পড়ুক, ‘ট্রাম্পরূপী’ চোরের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো চর্চায়। তার কীর্তি দেখে হেসে খুন নেটিজেনরা। অনেকে আবার প্রশ্ন করেছেন, ঘটনাটা আদৌ সত্যি তো? অনেকে আরও একধাপ এগিয়ে আবার জিজ্ঞেস করেছেন, “আপনি নিশ্চিত তো যে এটা ট্রাম্পের মুখোশই?” মার্কিন প্রেসিডেন্ট শুনতে পাননি তো!

[আরও পড়ুন: কমেডি অফ এররস্, হেলমেট না পরায় জরিমানা SUV চালকের!]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.