Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Monkey snatches

জেলাশাসকের চশমা নিয়ে চম্পট বাঁদরের, বাগে আনতে হিমশিম পুলিশ-প্রশাসন! ভিডিও ভাইরাল

আচমকা চশমা হারিয়ে চরম অস্বস্তিতে পড়েন জেলাশাসক।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২২, ২০২২, ২১:৩৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২২, ২০২২, ২১:৩৭

options
link
জেলাশাসকের চশমা নিয়ে চম্পট বাঁদরের, বাগে আনতে হিমশিম পুলিশ-প্রশাসন! ভিডিও ভাইরাল zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাঁদর বাঁদরামি করবে এটাই স্বাভাবিক। তার মধ্যে মথুরার (Mathura) বাঁদরের দৌরাত্ম তো ভারতখ্যাত। ফলে চরম বিপাকে পড়লেন খোদ জেলার দণ্ডমুণ্ডের কর্তা। লেজওয়ালা প্রাণীটি পাত্তা দিল না স্বয়ং জেলাশাসককে! আচমকা চশমা ছিনতাই করে বেপত্তা হয় সে। তারপর পুলিশ-প্রশাসনের হাজার দৌড়াদৌড়ি, বহু সাধ্যসাধনার পর্ব চলে। যদিও কোনওকিছুকেই পরোয়া করেনি মনুষ্যতর। তার ইচ্ছে হয়েছে যখন তখনই সে ফেরত করেছে চশমা। গোটা ঘটনায় এদিন শোরগোল পড়ে যায় মথুরায়। জেলা শাসকের চশমা হারানোর ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে।

মথুরা বৃন্দাবনের (Vrindaban) পোড় খাওয়া জেলাশাসক হলেন নবনীত চাহাল (Navneet Chahal), এদিন তাঁর চশমা নিয়েই পালায় একটি বাঁদর! এদিকে আচমকা চশমা হারিয়ে একেবারে অন্ধের মতো অবস্থা হয় জেলাশাসকের! চরম অস্বস্তিতে পড়েন তিনি। এরপর চশমা ফেরত পেতে বাঁদরটিকে নানাভাবে বশে আনার চেষ্টা করেন নবনীত এবং তাঁর সঙ্গে থাকা প্রশাসনিক আধিকারিকরা। বাঁদরটিকে রীতিমতো অনুনয়-বিনয় করতে দেখা যায়। যদিও সহজে মন গলেনি তার। প্রকাশ্যে এসেছে সেই ভিডিও।

Advertisement

[আরও পড়ুন: বিহারে জাতীয় পতাকা হাতে চাকরিপ্রার্থীদের প্রতিবাদ,বিক্ষোভকারীকে বেধড়ক মার জেলাশাসকের]

ভিডিওতে দেখা গিয়েছে, মথুরা বৃন্দাবনের জেলাশাসক, বেশ কয়েকজন সরকারি কর্তাব্যক্তি ও পুলিশকর্মীদের। সকলেই বাঁদরের থেকে চশমা ফেরত পাওয়ার উপায় খুঁজছেন তখন। যদিও সেই উপায় কী তা বুঝতে পারছিলেন না কেউ। তাঁদের কাছাকাছি বেশ কয়েকটি বাঁদরকেও দেখা গিয়েছে। জানা গিয়েছে, বেশ কিছুক্ষণ পরে নিজের মর্জি মাফিক চশমা ফেরত দেয় ‘ভিলেন’ বাঁদরটি।

[আরও পড়ুন: পরিবারের কেউ মারা গেলেই কাটা হয় মহিলাদের আঙুল! জানেন এই যন্ত্রণাদায়ক প্রথার কথা?]

ভাইরাল ভিডিওটি টুইটারে শেয়ার করেছিলেন আইএফএস সুশান্ত নন্দ। তিনি মজা করে ক্যাপশানে লেখেন- “আপনি যদি ভারতের কোনও জেলায় জেলাশাসকের থেকেও ক্ষমতাবান কাউকে না দেখে থাকেন, তাহলে দেখুন।” এইসঙ্গে জানান, মথুরা বৃন্দাবনের জেলাশাসকের চশমা ছিনতাই হয়েছিল। অনেক অনুনয়-বিনয়ের পর যা ফেরত দিয়েছে বাঁদর। এদিকে সোশ্যাল মিডিয়ায় (Social Media) জেলাশাসকের চশমা ছিনতাইয়ের ভিডিও নিয়ে হইচই পড়ে গিয়েছে। নেটিজেনরা নিজেদের একই ধরনের অভিজ্ঞতা শেয়ার করেছেন।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.