সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অক্ষয়কুমার অভিনীত ‘স্পেশাল ছাব্বিশ’ ছবির সূত্রে ভুয়ো সিবিআইয়ের কাণ্ড সম্পর্কে ওয়াকিবহাল অনেকেই। কতকটা একই ধরনের ঘটনা ঘটে মহারাষ্টের (Maharashtra) নবি মুম্বইয়ে। সেখানে দুর্নীতি দমন শাখার (Anti-Corruption Bureau) আধিকারিক সেজে এক সরকারি আধিকারিকের বাড়িতে ‘রেড’ করে প্রতারকদের একটি দল। দিনে দুপুরে অভিযান চালিয়ে ৩৫ লক্ষ টাকা নিয়ে গায়েব হয়েছিল তাঁরা। মঙ্গলবার অভিযুক্তদের গ্রেপ্তার করল পুলিশ।
গত ২১ জুলাই এসিবি আধিকারিক সেজে নবি মুম্বইয়ের (Navi Mumbai) আরোলি এলাকার সরকারি আধিকারিকের বাড়িতে ঢোকে ছয় জনের একটি দল। ভুয়ো অভিযান চালিয়ে নগদ-সহ ৩৪ লক্ষ ৮৫ হাজার টাকা মূল্যের সামগ্রী নিয়ে চম্পট দেয় দলটি। প্রতারণার বিষয়টি বোঝমাত্র পুলিশে অভিযোগ দায়ের করেন পিডাব্লুডি-র অবসরপ্রাপ্ত কর্মী। পুলিশে দায়ের করা অভিযোগ তিনি জানান, ‘রেড’ চলাকালীন স্ত্রীকে হত্যা করার হুমকিও দেয় অভিযুক্তরা।
[আরও পড়ুন: ‘টাকার জন্য বিবেক বেচে দিয়েছেন’, ‘ভুয়ো ডিগ্রিধারী’ কটাক্ষ শুনতেই মহুয়াকে পালটা নিশিকান্ত দুবের]
অভিযোগ পেয়ে অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে ডাকাতির মামলা করে তদন্ত নামে পুলিশ। বিরার থানার আধিকারিক রাজেন্দ্র কাম্বলে জানান, সম্প্রতি নবি মুম্বই পুলিশ ওই ডাকাতির ঘটনায় ১১ জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে। মূলচক্রীর নাম অমিত বারিক (৩৫)। পরবর্তী তদন্ত চলছে।
[আরও পড়ুন: ‘দৃশ্যম’ ছবিই অনুপ্রেরণা! অনলাইনে বিষ নিয়ে সার্চ করে দুই বোনকে খুন, স্বীকারোক্তি দাদার]
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে