Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ৩১ আগস্ট ২০২৬

মায়ের কোল থেকে বাচ্চা নিয়ে উধাও বাঁদর, খুঁজে হয়রান গ্রামবাসীরা

হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছেন বন দপ্তরের কর্মীরাও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২, ২০১৯, ১৫:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২, ২০১৯, ১৫:২৪

options
link
মায়ের কোল থেকে বাচ্চা নিয়ে উধাও বাঁদর, খুঁজে হয়রান গ্রামবাসীরা zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মায়ের পাশে নিশ্চিন্তে ঘুমোচ্ছিল বাচ্চাটি। বয়স মোটে ১৬ দিন। ঠিক পাশেই কখন যে ওত পেতে বসেছিল একটি বাঁদর, খেয়াল করেননি মা। যখন খেয়াল হল, তখন বড় বিপদ ঘটে গিয়েছে।  এমনিতে পাড়া-গাঁয়ে বাঁদরের দেখা আকছারই মেলে। ফল-মূল বা সবজি হাতে নিয়ে দৌড় দেয়। কিন্তু এই বাঁদরটির বুকে যে সন্তানস্নেহ উথলে উঠেছে কে জানত! মাকে হতচকিত করে দিয়ে আচমকাই সে বাচ্চাটিকে কোলে নিয়ে উধাও। এখন হন্যে হয়ে সন্তানকে খুঁজে বেড়াচ্ছেন মা। সঙ্গে আছেন গ্রামবাসী ও বন দপ্তরের কর্মীরা।

[  চিনে প্রতিনিধিদলকে নেতৃত্ব দিতে মমতাকে অনুরোধ সুষমার ]

Advertisement

ঘটনা ওড়িশার তালাবাস্তা গ্রামে। শনিবার বাচ্চাটিকে পাশে নিয়েই শুয়েছিলেন মা। আচমকাই বাঁদরের হামলা। কিছু বুঝে ওঠার আগেই বাচ্চাটিকে বুকে করে নিয়ে উধাও হয়ে যায় বাঁদরটি। এদিকে নিজের সন্তানকে বাঁদর তুলে নিয়ে যাচ্ছে দেখে প্রবল চিৎকার শুরু করে দেন মা। তাতে ছুটে আসেন গ্রামবাসীরা। তাঁরাও বাঁদরটির পিছু নেন। বাচ্চাটিকে উদ্ধার করার চেষ্টা করেন। কিন্তু কাজের কাজ কিছু হয় না। জঙ্গলের মধ্যে হারিয়ে যায় বাচ্চাটি।

এদিকে গ্রামবাসীদের দ্বারা উদ্ধারকাজ সম্ভব নয় মালুম হওয়া মাত্র খবর দেওয়া হয় বন দপ্তরের কর্মীদের। প্রায় জনা তিরিশেক কর্মী তিনটি দলে ভাগ হয়ে তন্ন তন্ন করে তল্লাশি চালাচ্ছেন। কিন্তু কোথায় কী! বাচ্চা সমেত বাঁদরের টিকিটিও দেখা যাচ্ছে না। জানা যাচ্ছে, বাচ্চাটির কান্নাকাটিতে খানিকটা সমস্যা আছে। তাই তার কান্নার আওয়াজও তেমন শোনা যাচ্ছে না। এতেই মুশকিলে পড়েছেন কর্মীরা। ঠিক কোথায় যে বাচ্চাটি আছে, তা কিছুতেই বোঝা যাচ্ছে না। ফলে খুঁজে পেতেও অসুবিধা হচ্ছে।

[  গাড়ির ধাক্কায় ভাঙল হোটেল, ইন্দোরে মৃত অন্তত ১০ ]

এদিকে বাচ্চাকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন মা। এলাকায় বাঁদরের উপদ্রব আছে ঠিকই। কিন্তু এই বাঁদরটির ব্যবহারে তাজ্জব গ্রামবাসীরাও। তাঁদের অনুমান, কোনও কারণে বাঁদরটি হয়তো তার নিজের সন্তান হারিয়েছে। তাই মানুষের সন্তানকেই নিজের ভেবে বা নিজের মতো মনে করে তুলে নিয়ে গিয়েছে। আপাতত বনকর্মীরাই হন্যে হয়ে খোঁজ চালাচ্ছেন। পাশাপাশি রেঞ্জারদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, যাতে বাচ্চাটিকে উদ্ধার করা যায়।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.