সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমরা অনেক রকম স্বপ্ন দেখে থাকি। একেক স্বপ্নের একেক অর্থ। আবার একেক স্বপ্নের একেক ফলও ঘটতে দেখা যায় অনেকসময়। বলা হয়ে থাকে, প্রতীকের মাধ্যমে স্বপ্নে আমরা ঈশ্বরের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হই। আবার বিপরীতটাও ঘটতে পারে। সেক্ষেত্রে অবশ্য তাকে স্বপ্ন না বলে দুঃস্বপ্ন বলাই ভালো। যদিও দুঃস্বপ্ন দেখলে ঈশ্বরের কাছে প্রার্থনা করলে স্বপ্নের গতিপথ ঘুরে যায়।
আপনি কি কখনও স্বপ্নে দেখেছেন যে আপনি গর্ভবতী? এমন স্বপ্ন দেখে ঘুম ভেঙে অস্থিরতা জাগতেই পারে। কারণ, অনেক সময় স্বপ্নকে বাস্তবের চেয়েও বেশি সত্যি বলে মনে হয়। কিন্তু গর্ভবতী হওয়ার স্বপ্ন কীসের প্রতীক জানেন কি?
গবেষণায় দেখা গিয়েছে, যেসব মহিলা বাস্তবে গর্ভবতী, তাদের ৬৭ থেকে ৮৮ শতাংশ গর্ভাবস্থা সম্পর্কিত স্বপ্ন দেখেন। কিন্তু যারা গর্ভবতী নন, তাদের স্বপ্নের কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে কি? না, তেমন কোনও তথ্য এখনও পর্যন্ত নেই।
তবে, স্বপ্নে গর্ভবতী হওয়ার কয়েকটি প্রচলিত লোকবিশ্বাস রয়েছে। এগুলির কোনও বিজ্ঞানসম্মত ভিত্তি না থাকলেও, অস্বীকার করার উপায় নেই।
১) এমন স্বপ্নের অর্থ হতে পারে আপনি জীবনে নতুন ও উত্তেজনাপূর্ণ কোনও অভিজ্ঞতার সম্মুখীন হতে চলেছেন।
২) এই স্বপ্ন মানসিক উন্নতির ইঙ্গিত দেয়। একই সঙ্গে শারীরিক সক্ষমতার প্রতীক।
৩) এমন স্বপ্নের অর্থ সৃষ্টিশীল হওয়ার আকাঙ্খা। আপনি নিশ্চিত কোনও গঠনমূলক কাজে অংশগ্রহণ করতে চলেছেন। কিংবা আপনার নতুন কোনও প্ল্যান বাস্তবায়িত হতে চলেছে।
৪) যদি স্বপ্নে দেখেন যে আপনার প্রসবের সময় হয়েছে, তবে বুঝতে হবে আপনার দীর্ঘদিনের কোনও লক্ষ্য পূরণ হতে চলেছে।
৫) যদি স্বপ্নে গর্ভাবস্থার কারণে দুশ্চিন্তা বা সকালে অসুস্থতা দেখা দেয়, তবে বাস্তবের কোনও ঘটনা আপনাকে উদ্বিগ্ন করে তুলছে। অবচেতনে সেই ঘটনা আপনাকে প্রভাবিত করছে।
৬) যদি বারবার এমন স্বপ্ন দেখার পর আপনার মনে সন্দেহ জন্মায়, তবে দেরি না করে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন এবং সঠিক উপায়ে গর্ভাবস্থা পরীক্ষা করে নিশ্চিত হন।
সর্বশেষ খবর
-
এবার বাংলায় ‘মার্শাল প্ল্যান’, দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিধ্বস্ত ইউরোপের মতোই চাঙ্গা হবে রাজ্যের অর্থনীতি?
-
আমেরিকায় বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে থাকবেন না ‘হত্তাকত্তা’ ট্রাম্পই, নেপথ্যে কোন অভিসন্ধি?
-
ব্লকবাস্টার সাফল্যের পরও ব্রাত্য ‘ধুরন্ধর’ রণবীর! ‘আলফা’ আলিয়ার প্রশংসা করতেই চক্ষুশূল অমিতাভ-বিরাট
-
কলকাতায় হরিহরণের ‘উস্তাদ-এ-গজল’, সঙ্গীত জীবনের ৫০ বছর পূর্তিতে বিশেষ মেহফিল
-
আকাশছোঁয়া টিকিটমূল্য, বিশ্বকাপের ম্যাচে ফাঁকা স্টেডিয়াম, ‘ব্যর্থতা’ মানতে নারাজ ফিফা