সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেলফি। দেখতে দেখতে বেশ কয়েক বছর হয়ে গেল, তবু সেলফি (Selfie) সব সময়ই ‘ইন’। কিন্তু তা বলে দাউ দাউ আগুনের পাকানো কুণ্ডলীর সামনে দাঁড়িয়েও সেলফি! এ বোধহয় পাকিস্তানেই (Pakistan) সম্ভব। পাক অভিনেতা আদনান সিদ্দিকির এই নতুন ছবি ঘিরে এই মুহূর্তে নেট দুনিয়ার ট্রোল ইন্ডাস্ট্রিতে সাড়া পড়ে গিয়েছে। ছবি ঘিরে নানা ধরনের বিচিত্র মিম তৈরি হচ্ছে। ছড়িয়ে পড়ছে দ্রুত। নিজেকে এভাবে ভাইরাল হতে দেখে খুশি অভিনেতাও।
কিন্তু ব্যাপারটা কী? আসলে করাচিতে শুল্ক দপ্তরের হাতে আসা নেশার দ্রব্য এভাবেই আগুন লাগিয়ে পুড়িয়ে নষ্ট করা হচ্ছিল। সিদ্দিকি সেখানে ছিলেন। তিনি আগুনকে পিছনে রেখে দাঁড়িয়ে পড়েন। সটান সেলফি তুলে পোস্ট করে দেন সোশ্যাল মিডিয়ায়। আর তারপরই তা ভাইরাল হয়ে যায়। তাঁর পোস্টে অভিনেতা জানিয়েছেন, সব মিলিয়ে ২৫ লক্ষ টাকার নেশাদ্রব্য পুড়িয়ে ফেলা হয়েছে। মদ, সিগারেট ও মশলা সুপারি ছিল তালিকায়।
[আরও পড়ুন: বোতলে বাতকর্ম বিক্রি করে মোটা টাকা উপার্জন! তরুণীর পরিণতি কী হল জানেন?]
Relatable #AdnanSiddiqui pic.twitter.com/hPQhEabfsZ
— Hnslòó_Yar (@Hnslo_Yar) January 2, 2022
সেই ছবি ঘিরে মিমের বন্যা বয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে খুশি সিদ্দিকিও। তিনি কথা দিয়েছেন ভবিষ্যতেও এই রকম বা এর চেয়েও মজাদার কোনও মিমের উপযোগী ছবি পোস্ট করার। নানা সময়ই এই ধরনের নানা ছবি মিমের উপকরণ হয়ে ওঠে। একই ছবি, নানা অভিব্যক্তিতে ফুটিয়ে তোলেন নেটিজেনরা। সিদ্দিকির ছবিতেও সেই উপাদান আছে বলেই মনে করা হচ্ছে। নতুন বছরের প্রথম ট্রেন্ডিং মিম হয়ে উঠেছে এই ছবিটাই।
I made one #AdnanSiddiqui pic.twitter.com/uayKMqOMhm
— Saad (@notsaadi27) January 2, 2022
get ready for the memes #AdnanSiddiqui pic.twitter.com/GAKT04t5X3
— | اریبہ (@reereereeba) January 2, 2022
উল্লেখ্য, পাক অভিনেতা সিদ্দিকি টিভির পর্দায় জনপ্রিয় মুখ। ‘দায়রা’র মতো সিরিয়ালে তাঁর অভিনয় নজর কেড়েছে পাক দর্শকদের। কিন্তু এবার এই মিমের দৌলতে ভুবনগ্রাম জুড়ে তাঁকে নিয়েই চর্চা। খুশি না হয়ে পারেন অভিনেতা!
From my side #AdnanSiddiqui pic.twitter.com/ieTyqtE6WJ
— Komal Ansari | free (@DrKomal26) January 2, 2022
[আরও পড়ুন: এক বছরে ১১ বার ভ্যাকসিন নিয়েছেন! দ্বাদশবার টিকা নিতে গিয়ে এ কী হল ৮৪ বছরের বৃদ্ধের!]
সর্বশেষ খবর
-
ফের রক্তাক্ত নানুর! দুই গোষ্ঠীর লড়াইয়ে চলল গুলি, মৃত ১, গ্রামে মোতায়েন পুলিশ
-
‘ভয়ংকর রকম কমে গিয়েছে’, ভারতের জন্মহার নিয়ে উদ্বেগ প্রকাশ মাস্কের
-
সিএবিতে ‘দাদাগিরি’, প্রভাব খাটিয়ে জেলা কোচিং কমিটির চেয়ারম্যান! গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল বিধায়ক
-
এবার গরমের ছুটি! বর্ষার আগেই ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গে, কলকাতায় কালবৈশাখীর সতর্কতা
-
স্ট্যালিন আউট, বিজয় ইন! ইন্ডিয়া জোটে চমকের সম্ভাবনা, কংগ্রেসের অস্বস্তি বাড়িয়ে পত্রবোমা সিপিএমের