সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যেভাবেই হোক চোখে পড়া চাই। সাজ বিদ্ঘুটে হলেও ‘নো প্রবলেম’। হাল ফ্যাশনের মূলমন্ত্র এই! যেমন ধরুন, হাতে-পায়ে, পেটে-পিঠে ট্যাটুও (Tattoo) পুরনো এখন। তাই এবার মুখে বিপজ্জনক চশমা ট্যাটু করালেন এক যুবক। যা দেখে স্তম্ভিত গোটা দুনিয়ার নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral Video) চমকে দেওয়া ট্যাটু তৈরির ভিডিও।
ইটালির ট্যাটুশিল্পী গিপসিগ নিজেই ট্যাটু তৈরির ওই ভিডিও পোস্ট করেছেন। সেখানেই দেখা গিয়েছে, চোখের উপর চশমার ট্যুাটু এঁকে দিচ্ছেন শিল্পী। ব্যথায় মুখ কুঁচকে আছেন যুবক। তথাপি ঝুঁকিবহুল ট্যাটু থেকে বিরত হননি। ওই ভিডিওর সঙ্গে ক্যাপশানে লেখা হয়েছে, “আপনি যদি বার বার চশমা হারিয়ে ফেলেন, তা হলে এই ট্যাটু করিয়ে নিতে পারেন।” প্রশ্ন উঠছে, চোখের মতো সংবেদনশীল অঙ্গের আশপাশে আদৌ কি ট্যাটু করানো সম্ভব?
[আরও পড়ুন: নজরে খলিস্তানি কার্যকলাপ! RAW-এর রাশ ধরলেন ‘পাকিস্তান বিশেষজ্ঞ’ রবি সিনহা]
Ain’t no damn way pic.twitter.com/lPvbucp8IA
— Lance🇱🇨 (@Bornakang) June 16, 2023
নেটিজেনদের একাংশের বক্তব্য, গোটাটাই ক্যামেরার কারসাজি। আদৌ এমন ট্যাটু করানো হয়নি। কেউ কেউ ট্যাটুর বিরোধিতা করেছেন। তাদের বক্তব্য, ফ্যাশনের জন্য চোখ নিয়ে ছেলেখেলা ঠিক না। এরফলে দৃষ্টিশক্তিও চলে যেতে পারে। উল্লেখ্য, দক্ষ এবং হাইজিনিক ট্যাটু না হলে বিপদ হতে পারে। দেখা দিতে পারে চামড়ার সংক্রমণ। অতএব, দেহের সংবেদনশীল অঙ্গগুলিতে ঝুঁকি না নেওয়াই ভাল।
[আরও পড়ুন: বিজেপিশাসিত রাজ্যে অনার কিলিং! যুগলকে খুন করে দেহ ফেলা হল কুমির ভরতি নদীতে]
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে