সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধূমপান ছাড়াতে ও দেশে বিড়ি-সিগারেটের বিক্রি কমাতে অভিনব উদ্যোগ নিল কেন্দ্র। পালটে যাচ্ছে তামাকজাত দ্রব্যের বাইরের মোড়কের নকশা। এখন থেকে বিড়ি, সিগারেট-সহ অন্যান্য তামাকজাত পণ্যের প্যাকেটের গায়ে শুধুই বিধিবদ্ধ সতর্কীকরণ থাকবে না। সেই সঙ্গে থাকবে কেন্দ্রের বিশেষ ‘কুইট-লাইন’ নম্বর। প্রতিটি বিড়ি-সিগারেটের প্যাকেটের গায়ে এই নম্বর থাকবে। ওই নম্বরে ফোন করলে বিশেষজ্ঞরা আপনাকে সিগারেট ছাড়তে উৎসাহ দেবেন। কীভাবে ধাপে ধাপে সিগারেট ছাড়তে পারেন, সেই বিষয়ে সাহায্য করবেন।
[‘মুসলিম বলেই জেলে যেতে হল’, সলমনের পাশে পাক মন্ত্রী]
আসন্ন সেপ্টেম্বর মাস থেকেই এই নতুন প্যাকেট বাজারে চলে আসবে। ওয়াকিবহাল মহল মনে করছে, যাঁরা চেয়েও সিগারেট ছাড়তে পারছেন না, কেন্দ্রের এই নতুন উদ্যোগে তাঁরা বিশেষভাবে উপকৃত হবেন। এই নির্দেশ সরাসরি কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে এসেছে। রদবদল এসেছে ২০০৮-এর তামাকজাত পণ্যের মোড়ক সংক্রান্ত আইনে। ২০১৮-র নয়া সংশোধনীতে এই নতুন মোড়কের সুপারিশ করা হয়।
কেন্দ্রের এক নির্দেশে বলা হয়েছে, সিগারেট-সহ তামাকজাত পণ্যের মোড়কে সবচেয়ে বড় পরিবর্তনটি আনা হচ্ছে। এখন থেকে প্রতিটি বিড়ি, সিগারেটের প্যাকেটের গায়ে কুইট লাইন নম্বর ১৮০০-১১-২৩৫৬ ছাপা থাকতে হবে। বিড়ি-সিগারেটের নেশা ছাড়তে ধূমপায়ীদের উৎসাহ দেওয়া হবে। বহুদিন ধরে নেশা করছেন, এমন কোনও ব্যক্তি আচমকা নেশা ছাড়লে তাঁর শারীরিক ও মানসিক আচার আচরণে পরিবর্তন আসতে পারে। তাই নেশা ছাড়তে চাইলে এখন থেকে বিশেষজ্ঞদের পরামর্শও নিতে পারবেন ধূমপায়ীরা। এছাড়া তামাকজাত পণ্যের প্যাকেটে যে ছবি থাকত এতদিন সেই সব ছবি তো থাকছেই। গ্লোবাল অডিট টোব্যাকো সার্ভে জানাচ্ছে, তামাকজাত পণ্যের প্যাকেটে ছবি ও ক্যানসারের সতর্কীকরণ দেখে অন্তত ৬২% ধূমপায়ী সিগারেট ছাড়ার কথা ভেবেছেন।
[অনলাইন নিউজ পোর্টালগুলির উপর রাশ টানতে চলেছে কেন্দ্র]
সর্বশেষ খবর
-
বিশ্বাস ভাইদের অবিশ্বাস্য কীর্তি! এলআইসির জমি ‘জবরদখল’ সুরুচি সংঘের
-
আর জেড প্লাস নিরাপত্তা নেই লালুর, লাঠি হাতেই বাড়ি পাহারায় দলের কর্মীরা
-
‘দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’ মুক্তির জন্য ১৩ লক্ষ ঘুষ! স্বরূপ-পিয়ার বিরুদ্ধে বিস্ফোরক শতদীপ
-
‘তফাত শিরদাঁড়ায়’, স্বরূপের গ্রেপ্তারিতে ‘হারাধনের দশ ছেলে’কে স্যালুট সুদীপ্তার, বিঁধলেন কোন ‘বিপ্লবী’দের?
-
লন্ডনে প্রধান বিচারপতি সূর্য কান্তকে হেনস্তা! নিন্দায় সরব ভারত, নেপথ্যে ‘ডিপ স্টেট’?