সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাত নামলেই ফুটপাথে গায়ে গা লাগিয়ে শুয়ে পড়ছেন তাঁরা৷ কেউ বা আবার রাস্তার পাশের কোনও রেলিংয়ের উপর মাথা রাখছেন৷ কারও ঠাঁই কোনও বন্ধ দোকানের সামনের সিঁড়িটুকু৷ যে কোনও বড় শহরেই এ খুব চেনা দৃশ্য৷ বিছানা-বালিশ দূর অস্ত, বিরাট শহরে একটুকরো জায়গা পেলেই শান্তির ঘুম ঘুমান তাঁরা৷ এবার এই গৃহহীন অসংখ্য মানুষদের জন্যই অভাবনীয় ব্যবস্থা করল এক ম্যাট্রেস সংস্থা৷ দিনের ‘বিলবোর্ড’কেই তারা করে তুলল রাতের ‘বিলবেড’৷
কী এই ‘বিলবেড’?
আসলে তা বিলবোর্ডই দিনভর বিজ্ঞাপনের কাজে ব্যবহৃত হয়৷ কিন্তু এই বিলবোর্ডে ছোট্ট একটু পরিবর্তন আনতেই তা দিব্যি হযে উঠছে একটি খাটিয়া৷ সাধারণত বিলবোর্ড ‘ফিক্সড’ হয়৷ অর্থাৎ কাঠামোতে কোনও নড়ন-চড়ন হয় না৷ কিন্তু নতুন এই বিলবোর্ডগুলি ‘ফ্লেক্সিবল’৷ মূল কাঠামো ঠিক রেখে উপরের অংশটিকে প্রয়োজনে উলম্বভাবে রাখা যায়৷ আবার দরকার হলে সেটিকে রাস্তার সমান্তরালভাবেও রাখা যায়৷ এর এভাবেই বিল বোর্ডটি বিলবেডে পরিণত হচ্ছে৷
অভিনব এই উদ্যোগ নিয়েছে পাকিস্তানের এক ম্যাট্রেস কোম্পানি৷ ‘মাস্টার মালটি ফোম’ নামে ওই সংস্থা সে দেশে বিভিন্ন শহরে মোট ১৫০টি বিলবেড বসিয়েছে৷ যে দেশ যুদ্ধ থেকে সন্ত্রাসের প্রশ্নে বিধ্বস্ত সে দেশের মানবিক মুখটিও কম গুরুত্বপূর্ণ নয়, এ ঘটনাই তার প্রমাণ দিচ্ছে৷ অভিনব এই পদক্ষেপ নেটদুনিয়ায় ইতিমধ্যেই বাহবা কুড়িয়েছে৷ পাকিস্তানের এই মডেল অন্তত অনুসরণ করতে পারে ভারতও৷ এদেশেও বড় শহরের রাস্তা জুড়ে একই দৃশ্যের দেখা মেলে৷ এই মডেল যে বহু গৃহহীনকে মাথা গোঁজার ঠাঁই দেবে, তা বলাই বাহুল্য৷
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক