সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাইক থেকে নামতেই বিপত্তি! বৃদ্ধের দিকে হঠাৎ এগিয়ে এল একটি গরু। পিছন থেকে আরও একটি গরু এসে ওই বৃদ্ধের উপর আক্রমণ করল। নিচে পরে যেতেই বৃদ্ধকে লাথি মারতে শুরু করল গরু দু’টি। রবিবার বিকালে বিহারের বাঙ্কা জেলার পুনিসিয়া গ্রামের এমন ভয়াবহ ঘটনা ধরা পড়েছে সিসিটিভিতে। তারপরেই সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে।
বৃদ্ধের এমন অবস্থা দেখে সেখানে থাকা বেশ কয়েকজন এগিয়ে এলেও গরুর আক্রমণের হাত থেকে ওই বৃদ্ধকে রক্ষা করতে পারেনি। পরে আরও কয়েকজন এগিয়ে এসে কোনওরকমে বৃদ্ধকে সরিয়ে নিয়ে যেতে সক্ষম হন। যদিও এর পরেই অন্য আরেকজনের উপর হামলা চালায় একটি গরু।
— Anonymous_girl (@srutimisra_789) July 21, 2025
এই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে যায় সোশাল মিডিয়ায়। এদিকে আহত বৃদ্ধকে উদ্ধার করার পর স্থানীয় হাসপাতলে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। তবে গরুটি কেন ওই বৃদ্ধকে আক্রমণ করল তা নিয়ে নানা জনের মধ্যে নানা মত দেখা গিয়েছে।
এদিকে এই ঘটনার পর স্থানীয়রা অভিযোগ করেছেন, সাম্প্রতিক সময়ে রাস্তার মধ্যে গবাদি পশুদের আনাগোনা বেড়েছে। এরফলে এখদিকে যেমন যানজট বেড়েছে, ঠিক তেমনই একাধিক সাধারণ মানুষের উপর হামলা চালাচ্ছে। রাস্তাঘাটে গবাদি পশুর আনাগোনা কমানোর জন্য প্রশাসনের কাছে যাবতীয় ব্যবস্থা নিতে আবেদন জানিয়েছেন তারা।
সর্বশেষ খবর
-
প্রলয়ের আগে ‘ঘেমে’ উঠেছিলেন দেবী ভগবতী! ‘বিপর্যয়ের ইঙ্গিত মিলেছিল’, বলছেন নেপালিরা
-
‘মহিলারা ঘরেই থাকুন, জনসমক্ষে নয়’, কেরলের মুসলিম ধর্মগুরুর মন্তব্যে বিতর্ক
-
স্বাস্থ্যগুণে ভরপুর এই লাড্ডুর মূল উপাদান ওটস! মিষ্টিপ্রেমীরা সহজেই তৈরি করতে পারেন বাড়িতে
-
কিনেছে ভারত, ইরানের গুলিতে হরমুজে ধ্বংস সেই মার্কিন ড্রোন! দিল্লির চিন্তা বাড়াল ‘রিপার’
-
‘৭০ বছরে সবচেয়ে খারাপ’, ইংল্যান্ডের কাছে টেস্ট হেরে পাক বোর্ডকে তোপ প্রাক্তন ক্রিকেটারের