সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কার ভাগ্য কীভাবে বদলায় বলা কঠিন। কেরলের (Kerala) এন কে গঙ্গাধরণ নিজেই একজন লটারির টিকিটের এজেন্ট। এলাকায় ছোট দোকান রয়েছে তাঁর। সেদিন বেজায় মন খারাপ। কারণ কিছুতেই বিক্রি হচ্ছিল না বিরাট সংখ্যক টিকিট। সেই অবিক্রিত টিকিটের একটিতেই রাতারাতি জীবন বদলে গেল তাঁর। পেলেন ১ কোটি টাকা মেগা পুরস্কার।
লটারির কোম্পানি পুরস্কার ঘোষণা করতেই চমকে যান গঙ্গাধরণ। যদিও গোটা বিষয়টা চেপে গিয়েছিলেন তিনি। ব্যাঙ্কে টিকিট জমা দেওয়ার পরেই এই বিষয়ে মুখ খোলেন। কেন? গঙ্গাধরণ জানিয়েছেন, টিকিট চুরি যাওয়ার ভয় পাচ্ছিলেন। মজার বিষয় হল গঙ্গাধরণের দোকান থেকে টিকিট কেনা আরও ছজন ৫ হাজার টাকা করে পুরস্কার জিতেছেন। উল্লেখ্য, এই প্রথমবার গঙ্গাধরণের দোকানে পুরস্কার বাধল।
[আরও পড়ুন: তামিলনাড়ুর বাজি কারখনায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত কমপক্ষে ৯]
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা