সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংরেজিতে একটা কথা প্রচলিত রয়েছে ‘Age is just a number’৷ বারবারই এর সত্যতা প্রমাণিত হয়েছে৷ এখনও কম বয়সের খুদেরা অন্যান্যদের চমকে দিয়েছেন৷ আবার কখনও বয়স্করা সকলকে অবাক করেছেন৷ ঠিক আবারও যেমনটা করলেন শতায়ু বৃদ্ধা ইরেনে ওসেয়া৷ কী করলেন তিনি? ঝাঁপ দিলেন রহস্য-রোমাঞ্চের খোঁজে৷ গড়লেন বিশ্বরেকর্ড৷
[সিল করা প্যাকেট খুলে খাবার খেয়ে নিচ্ছেন ডেলিভারি বয়! ভাইরাল ভিডিও]
১০২ বছরের ইরেনে ওসেয়া অস্ট্রেলিয়ার বাসিন্দা৷ কিন্তু জীবনকে চুটিয়ে উপভোগ করার ইচ্ছা এখনও হারাননি তিনি৷ তাই তো এই বয়সেও আকাশে উড়তে চেয়েছিলেন ইরেনে। আর কী! যেমন ভাবনা তেমন কাজ৷ তড়িঘড়ি স্কাই ডাইভিং করতে চলে গেলেন বৃদ্ধা৷ তাও আবার ১৪ হাজার ফুট থেকে৷ জানা গিয়েছে, ইরেনের ইচ্ছা শুনে প্রথমে কিছুটা থতমত খেয়ে গিয়েছিলেন প্রশিক্ষকও৷ দুর্ঘটনার ঘটে যাওয়ার আশঙ্কায় সটাং ‘না’ বলে দিয়েছিলেন তিনি৷ তবে নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন ইরেনে৷ ফলে অবশেষে হার মানতেই হল সেই প্রশিক্ষককে৷
[OMG! এ দেশে বিনামূল্যে বিলিয়ে দেওয়া হচ্ছে পরিত্যক্ত বাড়ি!]
ইরেনেকে সঙ্গে নিয়েই বিমান থেকে ঝাঁপ দিলেন প্রশিক্ষকও৷ আকাশে ভেসে থাকলেন দু’জনে৷ অবশেষে ২২০ কিলোমিটার গতিবেগে নিচে নেমে এলেন তাঁরা৷ মাটিতে পা রেখে স্বভাবতই অভিভূত ইরেনে৷ তিনি বলেন, ” কিছুই না শুধু একটু শীত করছিল৷”
সর্বশেষ খবর
-
হামের মারণ হানা বাংলাদেশে, গত চব্বিশ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু, মোট মৃত ৬০৫
-
পশুপাখির ঘর কেড়ে ১০ হাজার কক্ষের রিসর্ট! ট্রাম্পের জামাইয়ের বিরুদ্ধে জনগর্জন আলবেনিয়ায়
-
অফিসে জোর করে ধর্মান্তর! টিসিএসের পর উইপ্রো, বিস্ফোরক অভিযোগে ফের উত্তাল মহারাষ্ট্র
-
নেত্রী নাকি পরামর্শদাতা? মমতার ভূমিকা নিয়ে এবার ‘আসল তৃণমূলে’ও ফাটল!
-
সকাল থেকে নেই সাড়া! দিঘায় হোটেল থেকে উদ্ধার দম্পতির দেহ