সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শচীনের মধ্যে কী আছে! সোশ্যাল মিডিয়া খুললেই এমন কথা শোনা যাচ্ছে বারবার! আচমকা গানে গানে হিল্লোল তুলছে ‘শচীন গান’! কিন্তু কী হল হঠাৎ?
সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে একটি গান। জনপ্রিয় সংগীতশিল্পী যশরাজ মুখাটের (Yashraj Mukhate) সুরে সেই গানই মাতিয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়া। যে গানের কথাতে রয়েছে, ‘শচীনের (Sachin Tendulkar) মধ্যে কী আছে’, এই লাইনটিই। কিন্তু কেন?
View this post on Instagram
[আরও পড়ুন: বাবার শরীর যেন ক্যানভাস! একরত্তির ছবি আঁকা দেখে হেসে খুন নেটদুনিয়া]
জানা গিয়েছে, যশরাজ যে গানটি বানিয়েছেন সেই গানের নেপথ্যে রয়েছে একটি ভাইরাল ভিডিও (Viral Video)। যে ভিডিওয় এক মহিলা বলছেন শচীন নামের একটি ছেলের কথা। যদিও এই শচীনের নেপথ্যে রয়েছে ভিন্ন ইতিহাস। সীমা হায়দার (Seema Haider) , পাকিস্তানের (Pakistan) এই মহিলাই অবৈধভাবে সীমান্ত পেরিয়ে এদেশে আসেন। শচীন মিনা (Sachin Meena) নামের এক ভারতীয় যুবকের সঙ্গে বিয়েও করেন তিনি। এরপর বিতর্ক হয় বিস্তর। সীমার অসীম প্রেমে বাধ সাধে একাধিক প্রশ্নও।
[আরও পড়ুন: ভয়ংকর ভালবাসা! বিষধরকে চুমু গরুর, ভিডিও দেখে তাজ্জব নেটদুনিয়া]
আর সেই সূত্রেই ওই শচীনকে নিয়েই সংবাদমাধ্যমে মন্তব্য করেন এক মহিলা। সেই ভিডিও নিয়ে গান বেঁধেছেন যশরাজ। আগেও ভাইরাল হয়েছেন তিনি। ‘রসুই মে ক্যায়া হে’, জনপ্রিয় এক ধারাবাহিকের এই সংলাপ দিয়েও গান তৈরি করেন তিনি।
সর্বশেষ খবর
-
পর্দায় দেশভাগের যন্ত্রণা, দর্শকদের মন কতটা ছুঁল আমির-সানির ‘বাটোয়ারা ১৯৪৭’?
-
র্যাপিডোয় যৌন হেনস্তা! বাইক চালানোর ফাঁকে আপত্তিকর স্পর্শ চালকের, ভিডিও করলেন যাত্রী
-
‘এবার বিনামূল্যে হাঁটু-হিপ প্রতিস্থাপনও’! আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমার উদ্বোধন শুভেন্দুর
-
‘এই অপরাধের ক্ষমা নেই’, বন্দে মাতরম বিতর্কে সোনিয়াকে তোপ শাহের, কংগ্রেসকে ‘নির্লজ্জ’ বলে কটাক্ষ
-
‘বাবা চাইতেন না রাজনীতি করি, তবে ভবিষ্যতে…’, আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী ইঙ্গিত ছেলের?