সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অফিসের বাইরে বাজছে ঢোল। সেই তালে নাচছেন এক যুবক। না, কোনও উৎসবের কারণ নয়। নিজের চাকরি ছেড়ে দেওয়ার আনন্দে নাচছেন তিনি। পড়তে অবাক লাগলেও এই রকমই ঘটেছে পুণেতে। ‘বিরক্তিকর’ বসের থেকে রেহাই পাওয়াতেই এই উদযাপন।
পুণে (Pune) শহরের যুবক অনিকেত। তিন বছর ধরে একটি কোম্পানিতে সেলস অ্যাসোসিয়েট হিসাবে কাজ করতেন তিনি। তবে বসের দুর্ব্যবহার, খারাপ কাজের পরিবেশ, কাজের হিসেবে যথোপযুক্ত বেতন না পাওয়াতে দীর্ঘদিন ধরে ‘হতাশা’য় ভুগছিলেন ওই যুবক। অবশেষে সিদ্ধান্ত নেন ছেড়ে দেবেন চাকরি। তবে চাকরির শেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে চাইছিলেন তিনি। তাই নিজের কয়েকজন বন্ধু ও সোশাল মিডিয়ায় এক কনটেন্ট ক্রিয়েটরকে সঙ্গে নিয়ে সব পরিকল্পনা করেন।
[আরও পড়ুন: প্রচারে বেরিয়ে অসুস্থ, হাসপাতালে মৃত্যু মুর্শিদাবাদের তৃণমূল নেতার]
একটি ভিডিও বানান তাঁরা। সামাজিক মাধ্যমে (Social Media) তুমুল ভাইরাল সেই ভিডিওতে দেখা যাচ্ছে, অনিকেত বাজনাদারদের সঙ্গে তাঁর বসের বাইরে আসার অপেক্ষা করছেন। তিনি বেরিয়ে আসতেই সদ্য় প্রাক্তন বসের হাত ধরে ‘বাই বাই’ বলতে শোনা যায় অনিকেতকে। ভিডিওতে তাঁর বসকে মেজাজ হারাতেও দেখা যায়। ভিডিও বন্ধ করতে বলেন তিনি।
View this post on Instagram
এর পর ওই যুবক বন্ধুদের সঙ্গে স্থানীয় মন্দিরে গিয়ে পুজো দেন। বিকেলে কেক কেটে উদযাপন করেন চাকরি ছাড়ার আনন্দ। অনিকেত এই চাকরি থেকে শিক্ষা নিয়ে আর কোনও চাকরিতে ঢুকবেন না বলেও জানিয়েছেন। দীর্ঘদিন ধরে তাঁর ইচ্ছা ছিল জিম ট্রেনার হওয়ার। এবার সেই পথেই পা বাড়ালেন অনিকেত।
[আরও পড়ুন: পরিচিতর ডাকে সাড়া, পার্ক স্ট্রিটের নামী হোটেলে গিয়ে ভয়ংকর অভিজ্ঞতা ব্যবসায়ীর]
সর্বশেষ খবর
-
বিশ্বকাপে নামবেন চার ‘ভারতীয়’, মাঠে দাপানো চারমূর্তির দিকে নজর দেশের ফুটবলপ্রেমীদের
-
প্রস্তুতি ম্যাচে হার এমবাপের ফ্রান্সের, আটকে গেল স্পেন, বিশ্বকাপের আগে চিন্তায় দুই হট ফেভারিট!
-
কর্নাটকের কোন্দল লুকোতে পারল না কংগ্রেস! শিবকুমারের শপথের ৩ দিনের মধ্যে পদত্যাগ মন্ত্রীর
-
‘খাঁড়া হাতে বিপত্তারিণী..’, স্বরূপ গ্রেপ্তার হতেই ফুরফুরে মেজাজে অনির্বাণ! ভাইরাল অভিনেতার মজার মিমও
-
‘ক্ষমতা কাজে লাগিয়ে কত অত্যাচার করেছে…’, স্বরূপের গ্রেপ্তারিতে মুখ খুললেন দিলীপ