Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
RBI

৭ বছরে প্রায় ৪০০ শতাংশ রিটার্ন! রিজার্ভ ব্যাঙ্কের এই গোল্ড বন্ডে মালামাল বিনিয়োগকারীরা

২০১৮ সালে রিজার্ভ ব্যাঙ্কের তরফে চালু করা হয়েছিল 'সোভেরিন গোল্ড বন্ড'। এই বন্ডের মাধ্যমে সেই সময়ের সোনার দামে বিনিয়োগ করতে পারতেন বিনিয়োগকারীরা। তখন সোনার দাম ছিল ৩,০৯৬ টাকা প্রতি গ্রাম।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৩, ২০২৬, ২০:২৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৩, ২০২৬, ২০:২৭

options
link
৭ বছরে প্রায় ৪০০ শতাংশ রিটার্ন! রিজার্ভ ব্যাঙ্কের এই গোল্ড বন্ডে মালামাল বিনিয়োগকারীরা zoom
ফাইল ছবি
Advertisement

মাত্র ৭ বছরে প্রায় ৪০০ শতাংশ মুনাফা দিল রিজার্ভ ব্যাঙ্কের ‘সোভেরিন গোল্ড বন্ড’। এরসঙ্গেই প্রতি ৬ মাসে ২.৫ শতাংশ সুদ। সম্প্রতি ২০১৮-১৯ সিরিজ II-এর বন্ডের মূল্য ও টাকা তুলে নেওয়ার তারিখ ঘোষণা করা হয়েছে রিজার্ভ ব্যাঙ্কের তরফে। যেখানে বলা হয়েছে, যাদের এই প্রকল্পে বিনিয়োগ রয়েছে, তাঁরা যদি বেরিয়ে আসতে চান তবে ২৩ এপ্রিলে বেরিয়ে আসতে পারেন। সেক্ষেত্রে গত ৭ বছরে তাঁরা মুনাফা পাবেন ৩৯২ শতাংশ।

২০১৮ সালে রিজার্ভ ব্যাঙ্কের তরফে চালু করা হয়েছিল ‘সোভেরিন গোল্ড বন্ড’। এই বন্ডের মাধ্যমে সেই সময়ের সোনার দামে বিনিয়োগ করতে পারতেন বিনিয়োগকারীরা। তখন সোনার দাম ছিল ৩,০৯৬ টাকা প্রতি গ্রাম। সাড়ে ৭ বছর পর রিজার্ভ ব্যাঙ্কের তরফে বর্তমান সোনার দামের ভিত্তিতে যে মূল্য ধার্য করা হয়েছে তা হল ১৫,২১৯ টাকা। যার অর্থ বিনিয়োগকারীরা তাঁদের মূলধনের উপর প্রায় ৩৯২ শতাংশ রিটার্ন পাচ্ছেন।

Advertisement

২০১৮ সালে সোনার দাম ছিল ৩,০৯৬ টাকা প্রতি গ্রাম। সাড়ে ৭ বছর পর রিজার্ভ ব্যাঙ্কের তরফে বর্তমান সোনার দামের ভিত্তিতে যে মূল্য ধার্য করা হয়েছে তা হল ১৫,২১৯ টাকা।

রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকায় বলা হয়েছে, ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন লিমিটেড (আইবিজেএ) দ্বারা প্রকাশিত সোনার দামের উপর ভিত্তি করে এই বন্ডের মূল্য নির্ধারণ করা হয়েছে। সোনার দাম তো বটেই এর সঙ্গে যুক্ত হচ্ছে বন্ডের উপর সুদ। যা প্রতি ৬ মাস অন্তর ২.৫ শতাংশ হারে যুক্ত হয়েছে বিনিয়োগের সঙ্গে। বন্ড বিক্রি করে টাকা তুলে নেওয়ার সময় সোনার দামের সঙ্গে সুদের অর্থও পাবেন বিনিয়োগকারীরা। অর্থাৎ ২০১৮ সালে কেউ যদি এই বন্ডে ১ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন সেক্ষেত্রে বর্তমানে সেই বন্ডের বাজারদর ৪.৯২ লক্ষ টাকা ও ২.৫ শতাংশ বাড়তি সুদ। সোনায় সোহাগা বোধহয় একেই বলে।

উল্লেখ্য, বিপুল লাভজনক এই বন্ড ভারত সরকার এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নতুন করে ইস্যু করা বর্তমানে বন্ধ রেখেছে। ২০২৪ সালের ফেব্রুয়ারির পর থেকে সরকার নতুন কোনও গোল্ড বন্ড ইস্যু করেনি।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.