Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ২৪ আগস্ট ২০২৬
National Income Tax

দিল্লির অলিন্দে ফের জয়জয়কার বাংলার,দেশের আয়কর আধিকারিকদের শীর্ষপদে এবার বঙ্গসন্তান

সর্বভারতীয় আয়কর মহলে ফের জয়জয়কার বাংলার। দেশের আয়কর আধিকারিকদের প্রধান সংগঠন ‘ইনকাম ট্যাক্স গেজেটেড অফিসার্স অ্যাসোসিয়েশন’-এর শীর্ষপদে নির্বাচিত হলেন বাংলার প্রতিনিধি। গুয়াহাটিতে আয়োজিত সংগঠনের দ্বিবার্ষিক সাধারণ সভায় সর্বভারতীয় সভাপতি পদে জয়ী হয়েছেন আয়কর বিভাগের ডেপুটি কমিশনার সায়ন্তন বন্দ্যোপাধ্যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ১৫:৫১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ১৫:৫১

options
link
দিল্লির অলিন্দে ফের জয়জয়কার বাংলার,দেশের আয়কর আধিকারিকদের শীর্ষপদে এবার বঙ্গসন্তান zoom
বিমানবন্দর চত্বরে নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা জানান আইটিজিওএ-র বেঙ্গল ইউনিট।
Advertisement

সর্বভারতীয় আয়কর মহলে ফের জয়জয়কার বাংলার। দেশের আয়কর আধিকারিকদের প্রধান সংগঠন ‘ইনকাম ট্যাক্স গেজেটেড অফিসার্স অ্যাসোসিয়েশন’-এর শীর্ষপদে নির্বাচিত হলেন বাংলার প্রতিনিধি। গুয়াহাটিতে আয়োজিত সংগঠনের দ্বিবার্ষিক সাধারণ সভায় সর্বভারতীয় সভাপতি পদে জয়ী হয়েছেন আয়কর বিভাগের ডেপুটি কমিশনার সায়ন্তন বন্দ্যোপাধ্যায়। এর ফলে দেশের আয়কর প্রশাসনে বাংলার আধিপত্য ও নেতৃত্ব আরও একবার জোরালোভাবে প্রতিষ্ঠিত হল।

আয়কর দফতর সূত্রে খবর, গত কয়েক বছর ধরে এই প্রভাবশালী সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্ব সামলেছেন বাংলার আর এক কৃতি আধিকারিক ভাস্কর ভট্টাচার্য। তবে এ বারের নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেননি। ভাস্করবুর উত্তরসূরি হিসেবে সংগঠনের সর্বোচ্চ অলিন্দে সায়ন্তনবাবুর নাম উঠে আসায় খুশি রাজ্যের আয়কর আধিকারিক ও কর্মীরা। বৃহস্পতিবার নবনির্বাচিত সভাপতি কলকাতায় ফিরলে বিমানবন্দর চত্বরে উৎসবের মেজাজ তৈরি হয়। আইটিজিওএ-র বেঙ্গল ইউনিটের পক্ষ থেকে অনুপম মজুমদার ও অন্যান্য সদস্যরা তাঁকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানান।

Advertisement

গুয়াহাটির এই অধিবেশনে কেবল নেতৃত্ব নির্বাচন নয়, আগামী দিনের রণকৌশল নিয়েও দীর্ঘ আলোচনা হয়েছে। সূত্রের খবর, আধিকারিকদের স্বার্থরক্ষা, পেশাগত মর্যাদা বজায় রাখা এবং আয়কর পরিষেবার পরিকাঠামোগত সংস্কারের উপর জোর দিয়েছেন নবনির্বাচিত সভাপতি। দায়িত্ব নেওয়ার পর সায়ন্তন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সংগঠনের ঐক্য অটুট রাখাই তাঁর প্রধান লক্ষ্য। কেন্দ্রীয় স্তরে নীতি নির্ধারণ এবং পরিষেবা সংক্রান্ত বিষয়ে আগামী দিনে এই সংগঠন আরও সক্রিয় ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে।

প্রশাসনিক মহলের মতে, সর্বভারতীয় মঞ্চে বাংলার এই জয় বাংলার প্রশাসনিক দক্ষতারই স্বীকৃতি। আয়কর আধিকারিকদের দাবিদাওয়া আদায়ে এবং পরিষেবার মানোন্নয়নে নতুন নেতৃত্ব দিল্লির দরবারে কতটা প্রভাব ফেলতে পারে, এখন সেটাই দেখার। তবে সংগঠনের অন্দরে আপাতত খুশির হাওয়া। কর্মীদের আশা, সায়ন্তনবাবুর নেতৃত্বে সর্বভারতীয় স্তরে বাংলার কণ্ঠস্বর আরও জোরালো হবে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.