বছরের শুরুতে, জানুয়ারিতে বিপুল দাম উঠেছিল সোনার। তা এখন অতীত। বরং বলা যায়, রেকর্ড গড়ার পর থেকে ছবিটা পালটাতে শুরু করেছে। হু হু করে কমছে সোনার দাম।
বর্তমান পরিস্থিতি যা, উৎসবের মরশুমের আগে গয়নার বাজারের পরিস্থিতিতে স্বস্তি পাচ্ছেন গ্রাহকরা। আন্তর্জাতিক বাজারে দরপতনের ধাক্কায় সোনার দাম (Gold Price) যেভাবে কমছে, তাতে বিনিয়োগকারীরা সেদিকে কড়া নজর রেখেছেন। কলকাতার বাজারেও ১০ গ্রাম সোনার দামের দর প্রায় চার হাজার টাকা পর্যন্ত কমে গিয়েছে। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কি আগামিদিনে আরও কমবে সোনালি ধাতুর দাম? সোনার দামের ‘পারদপতন’ কি শুরু হয়ে গেল?
কিন্তু কেন সোনা-রুপোর দাম এভাবে কমতে শুরু করেছে? আসলে এর নেপথ্যে রয়েছে ইরান-আমেরিকা সংঘাত! অপরিশোধিত তেলের দাম বাড়ছে। তেল সরবরাহের বিঘ্ন ঘটতে পারে, এই আশঙ্কার ফলেই সৃষ্টি হচ্ছে ‘সিঁদুরে মেঘ’! এর ফলে সোনার দামের উপরে চাপ বাড়ছে। যার প্রভাব পড়েছে দামে।
তাহলে কি আগামিদিনে সোনা-রুপোর দাম আরও কমবে? বিশেষজ্ঞরা সেই সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছেন না। মনে করা হচ্ছে, আমেরিকার অর্থনৈতিক তথ্য প্রত্যাশার চেয়ে শক্তিশালী হলে ডলার আরও দামি হবে। এর ফলে সোনার দর আরও পড়বে। কিন্তু এও সত্যি পরিস্থিতি যে কোনওদিকেই ঘুরতে পারে। সুদের হার নিয়ে প্রত্যাশা, মুদ্রাস্ফীতি এবং ভূ-রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে সোনার দাম ফের বাড়তেও পারে। তবে আপাতত যা পরিস্থিতি, তাতে আগামিদিনে সোনার দাম আরও কমার সম্ভাবনাই বেশি।
তাহলে বিনিযোগকারীদের আশু কর্তব্য কী? বিশেষজ্ঞরা বলছেন, ধৈর্য ধরতেই হবে। সোনার দাম কমছে বলেই আতঙ্কিত হয়েই তাড়াহুড়ো করে তা বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া কোনও কাজের কথা হবে না। আর যাঁরা নতুন করে বিনিয়োগ করতে চাইছেন, তাঁদেরও উচিত হবে না সাময়িক দাম কমার প্রবণতার উপরে দাঁড়িয়ে একবারে বড় অঙ্কের বিনিয়োগ করা। ধাপে ধাপে বা বিভিন্ন সময়ে সোনা কিনলে বাজারের প্রতিকূল পরিস্থিতিতেও বড়সড় সমস্যায় পড়তে হবে না।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘সিঁদুর খেলা নিয়ে ভীষণ এক্সাইটেড’, বিয়ের পর প্রথম পুজোয় একগুচ্ছ প্ল্যান মধুমিতার
-
ষোলোতেই বিয়ের চাপ প্রেমিকের! মানতে নারাজ পরিবার, ক্যানিংয়ে উদ্ধার ছাত্রীর দেহ
-
বাংলা দখলে ঝাঁপাচ্ছে টিভিকে, খোলা হয়েছে পার্টি অফিস! ‘অন্য কথা’ বলছে বিজয়ের দল
-
‘নীতিপুলিশ’ বিহারে ফের হেনস্তা যুগলকে! মারধরের পর বাইকের চাবি কেড়ে শাসানি, প্রকাশ্যে ভিডিও
-
‘চিকেনস নেকে’র নিরাপত্তা থেকে পর্যটন, শিলিগুড়ি-গুয়াহাটি-শিলং ঘিরে ‘সোনালি চতুর্ভুজ’