পশ্চিম এশিয়ায় নতুন করে শুরু হয়েছে যুদ্ধ। সেই সঙ্গে অব্যাহত জ্বালানি সংকট। এই পরিস্থিতিতে হলুদ ধাতুর দামে বড়সড় পতন হল। এর ফলে স্বাভাবিকভাবেই হাসি ফুটেছে হাসি মধ্যবিত্তের মুখে। শুধু তা-ই নয়, আশার আলো দেখছে বিনিয়োগকারীরাও।
সপ্তাহের শুরুতেই এমসিএক্স সূচকে সোনার দামে উল্লেখযোগ্য পতন লক্ষ্য করা গিয়েছে। সোমবার সকালে সোনার দাম একধাক্কায় ১,১০০ টাকা কমেছে। পাল্লা দিয়ে কমেছে রুপোর দামও। একদিনেই রুপো সস্তা হয়েছে ৫,০০০ টাকা। বিশেষজ্ঞদের মতে, মূলত মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং বিশ্বজুড়ে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির আশঙ্কাই এই পতনের মূল কারণ। বিশেষ করে অপরিশোধিত তেলের দাম চড়া থাকায় লগ্নিকারীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।
আরও পড়ুন:
অন্যদিকে, সপ্তাহের প্রথম দিনেই রক্তাক্ত শেয়ার বাজার। প্রায় ৭১৯ পয়েন্ট পড়ে সেনসেক্স পৌঁছেছে ৭৩,৫২৪ পয়েন্টে। অন্যদিকে ২৪৩.৭০ পয়েন্টের পতনে নিফটি এসে দাঁড়িয়েছে ২৩,১২৩ পয়েন্টে। ব্যাঙ্ক নিফটিও পড়েছে ৪৩২.৫০ পয়েন্ট। শেয়ার বাজারের এই পরিণতির নেপথ্যে বেশ কয়েকটি কারণ প্রকাশ্যে আসছে। যার মধ্যে উল্লেখযোগ্য নতুন করে পশ্চিম এশিয়ায় যুদ্ধ শুরু এবং ইরান-আমেরিকা শান্তিচুক্তি নিয়ে অনিশ্চয়তা। অন্যদিকে, প্রায় দুই মাসেরও বেশি সময় ধরে ‘তৈল ধমনী’ হরমুজ প্রণালী রুদ্ধ। এর জেরে থাকায় বৈশ্বিক জ্বালানি সংকট চরম আকার নিয়েছে। অন্তর্জাতিক বাজারে হুড়মুড়িয়ে বাড়ছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম।
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে