অ্যাসেট ম্যানেজমেন্টের বাজারে জিও ব্ল্যাকরক তুলনায় নতুন। তবে চেনা-জানা মিউচুয়াল ফান্ডের বাইরে গিয়ে স্পেশালাইজড ইনভেস্টমেন্ট ফান্ড নিয়ে কার্যকলাপ শুরু করছে সংস্থাটি। ঋষি কোহলি, চিফ ইনভেস্টমেন্ট অফিসার, জানালেন প্রস্তাবিত SIF, Prism Hybrid Long-Short Fund, সম্বন্ধে। কথা বললেন নীলাঞ্জন দে
সাধারণ মিউচুয়াল ফান্ডের পাশাপাশি এই প্রিজম হাইব্রিড লং-শর্ট ফান্ডে কেন লগ্নি করবেন ইনভেস্টর?
আরও পড়ুন:
সব বাজার এক রকম থাকে না। কখনও পরিস্থিতি ঊর্ধ্বমুখী, কখনও তা খুব অস্থির, আবার কখনও আবার দীর্ঘ সময় ধরে নির্দিষ্ট সীমার মধ্যে ঘোরাফেরা করে। আমাদের নতুন প্রকল্প প্রিজম তার লক্ষ্যে স্থির থাকবে, এমন সব চ্যালেঞ্জিং পরিস্থিতিতেও সুযোগ খুঁজে বের করবে।
মনে রাখবেন, এটি একটি স্পেশালাইজড ইনভেস্টমেন্ট ফান্ড, যেখানে স্টক কেনার পাশাপাশি প্রয়োজনে শর্ট পজিশনও নেওয়া যায়। ফলে শুধুমাত্র বাজার বাড়ার উপর আমরা নির্ভর করব না। তার বদলে মার্কেটের বিভিন্ন ধরনের পরিস্থিতিতে, ঝুঁকি সামলে তুলনামূলক ভাল রিটার্ন দেওয়ার চেষ্টা করব।
‘লং-শর্ট’ শুনে অনেকেরই মনে হতে পারে এটি খুব ঝুঁকিপূর্ণ। সাধারণ বিনিয়োগকারী কীভাবে এই বিষয়টি দেখবেন?
দেখুন, কেবল শর্ট পজিশনকে আলাদা করে দেখলে ঝুঁকির কথা মনে হতে পারে। কিন্তু পেশাদার পোর্টফোলিও ম্যানেজমেন্ট সংস্থার কাছে এটি মূলত ঝুঁকি নিয়ন্ত্রণের অন্যতম উপায়।
আমরা জানি যে কিছু সংখ্যক স্টক বেশ ভাল ফলাফল করতে পারবে, আবার কিছু স্টক তুলনামূলক দুর্বল বলে মনে হতে পারে। সব দিককে কাজে লাগিয়ে আমরা একটি ভারসাম্যপূর্ণ পোর্টফোলিও তৈরি করার কথা ভাববো। আমাদের উদ্দেশ্য বেশি ঝুঁকি নেওয়া নয়, বরং ঝুঁকির তুলনায় যথাযথ রিটার্ন আনার চেষ্টা করা।
SIF বিনিয়োগকারীদের জন্য আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা কী?
আমরা বলতে চাই যে, কোনও বিনিয়োগ কৌশলই সব সময়ের জন্য সেরা হতে পারে না। অথবা একশো ভাগ সঠিক হতে পারে না সব ধরনের অবস্থায়। শুধু অতীতের রিটার্ন দেখে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। আশা করি, এই ব্যাপারটি নিয়ে কারও দ্বিমত নেই। কীভাবে SIF কাজ করে তা বুঝে নেবেন। এখানে ঠিক কতখানি ঝুঁকি আছে, তা-ও বুঝতে হবে। এবং আপনার নিজের আর্থিক পরিকল্পনার সঙ্গে সেটি যেন মানানসই হয়। নতুন বা পুরোনো, সব ইনভেস্টরের জন্য এই বিষয়গুলি অবশ্যই গুরুত্বপূর্ণ। দীর্ঘমেয়াদের কথা ভেবে শৃঙ্খলাবদ্ধ বিনিয়োগ করা উচিত। এর সঙ্গে সঠিক সম্পদ বণ্টন (অ্যাসেট অ্যালোকেশন) ভাল ইনভেস্টমেন্টের প্রধান চাবিকাঠি।
তাহলে এই ধরনের ফান্ডে কারা বিনিয়োগের কথা ভাবতে পারেন?
এখানে আমাদের বক্তব্য একেবারেই স্পষ্ট। SIF তো সম্প্রতি এসেছে, তার তুলনায় সাধারণ মিউচুয়াল ফান্ড দীর্ঘ কাল ধরে রয়েছে। এক শ্রেণীর ইনভেস্টরের ক্ষেত্রে বাজার সম্পর্কে কিছুটা অভিজ্ঞতা ইতিমধ্যে হয়েছে। এঁদের একটি অংশ এবার প্রচলিত ইকু্যইটি বা হাইব্রিড ফান্ডের বাইরে নতুন বিকল্প খুঁজছেন। তাঁদের জন্য এই ধরনের প্রকল্প উপযুক্ত হতে পারে।
তবে বিনিয়োগের আগে কিছু বিষয় পরিষ্কারভাবে জেনে নেবেন। নিজের ঝুঁকি নেওয়ার ক্ষমতা, আর্থিক লক্ষ্য এবং বিনিয়োগের সময়সীমা অবশ্যই বিবেচনা করবেন। সব শর্ত পূরণ হলে বুঝবেন, আপনার সিদ্ধান্ত ঠিক পথে নিয়ে যাবে আপনাকে।
সর্বশেষ খবর
-
স্প্যানিশ ফুটবলের নবজাগরণের নায়ক, ফুয়েন্তের কোচিং দর্শন শুধু তিকিতাকায় সীমাবদ্ধ নয়
-
উদ্বাস্তু কলোনি থেকে বিশ্বজয়, ইয়ামালের স্বপ্নের জীবনেতিহাস
-
স্পেনের কাছে হেরে স্বপ্নভঙ্গ মেসির
-
‘ঈশ্বরে’র প্রমাণ করার কিছু নেই! হেরেও চিরবিজয়ীই লিও মেসি
-
ফাইনালের হাফটাইমে জমকালো সমাপ্তি অনুষ্ঠান, শাকিরা-জাস্টিনদের সঙ্গে নজরকাড়া রোনাল্ডিনহোরা