Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
SWP

অবসরকালীন উপার্জন চান! কেন আদর্শ উপায় SWP?

SWP বা উইথড্রয়াল আসলে মূলত SIP বা ইনভেস্টমেন্টের উল্টো লজিক। এখানে আপনি ইউনিট কিনছেন না, তার বদলে বিক্রি করছেন। তবে তা খুব সহজে করা যাবে। শুধু নির্দিষ্ট সময় অন্তর (মাসিক বা ত্রৈমাসিক পছন্দ করেন অনেকেই) একটা নির্দিষ্ট অর্থ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাওয়ার জন্য সেট করে নিন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৩, ২০২৬, ১৬:২০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৩, ২০২৬, ১৬:২০

options
link
অবসরকালীন উপার্জন চান! কেন আদর্শ উপায় SWP? zoom
আধুনিক জীবনে যদি অবসরকালীন ইনকাম চান, তাহলে সিস্টেম্যাটিক উইথড্রয়াল প্ল্যান আপনার জন্য শ্রেষ্ঠ হতে পারে।

সিস্টেম্যাটিক উইথড্রয়াল প্ল্যান তথা SWP এবং সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান তথা SIP-এর গুরুত্ব আজকের দিনে নতুন করে ব্যাখ্যা করা অনাবশ্যক। কিন্তু যদি আলোচ্য হয় রিটায়ারমেন্ট প্ল্যান, অবসরকালীন আয়ের নিরিখে কোনটা বেছে নেবেন? আর কেন? বিশ্লেষণ করে বুঝিয়ে দিলেন অশোক আগরওয়াল

গত কয়েক বছরে দেখতে পেয়েছি সাধারণ মানুষের মধ্যে রিটায়ারমেন্ট প্ল্যান নিয়ে কৌতুহল বেড়েছে। কীভাবে বিনিয়োগ করবেন, কোন হারে উইথড্রয়াল করলে ভাল হয়, কত অংশ মার্কেটে রাখা উচিত, এমন সব প্রশ্ন করছেন তাঁরা। আজকের লেখা এই জাতীয় বিষয় নিয়ে। তবে আরও কিছু বলার আগে জানিয়ে রাখি যে, সব প্ল্যান সকলের জন্য খাটবে না, প্রতিটা ‘কেস’ অন্যের থেকে আলাদা।

Advertisement

আধুনিক জীবনে যদি অবসরকালীন ইনকাম চান, তাহলে সিস্টেম্যাটিক উইথড্রয়াল প্ল্যান (SWP) আপনার জন্য সর্বশ্রেষ্ঠ হতে পারে। এখানে মুদ্রাস্ফীতির প্রসঙ্গ উঠবেই, অস্থির সুদের হারের কথাও বলব। জনপ্রিয় বা প্রচলিত স্থির-আয়ের বিনিয়োগগুলি (যেমন FD) প্রায়ই অবসরপ্রাপ্ত ইনভেস্টরের জীবনযাত্রার মান ধরে রাখতে ব্যর্থ হয়। তাই SWP-কে একটি উন্নত বিকল্প হিসেবে দেখবেন। বিনিয়োগকারী এই রাস্তা ধরে নিয়মিত হারে টাকা পাবেন। একই সঙ্গে মূলধনকে বৃদ্ধির সুযোগ দেয় SWP।

কীভাবে আপনি সে দিকে যাবেন?

  • প্রথমে ভিত্তি বা বেস তৈরি করুন। এটা সঞ্চয় পর্ব, যা Accumulation Phase বলে পরিচিত। উইথড্রয়াল শুরু করার আগে একটা শক্তিশালী তহবিল (corpus বলে যা চিহ্নিত) গড়ে তোলা জরুরি। আমার মতে, আপনার বার্ষিক খরচের ২০-২৫ গুণ কর্পাস থাকা দরকার।
  • এখানে প্রধান কৌশল একটাই। কর্মজীবনের সেরা সময়ে সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (SIP) ব্যবহার করুন। এই কথাটা আপনারা আগেই শুনেছেন, তবে আবার বলছি। সময়ের সঙ্গে চক্রবৃদ্ধি হারে (compounding যাকে বলে) নিয়মিত (সাপ্তাহিক বা মাসিক) সঞ্চয়কে বড় তহবিলে বদলে দিতে পারে।
  • সঠিক বিনিয়োগ মাধ্যম নির্বাচন করা দরকার, বুঝতেই পারছেন। অবসরের পর আপনার অগ্রাধিকার বদলাবে, এটা স্বাভাবিক। বৃদ্ধি বা গ্রোথ তো দরকার, তবে প্রাথমিকভাবে দরকার মূলধন সুরক্ষা। এবং স্থিতিশীল রিটার্নও চাইবেন আপনি। তাই কম ভোলাটাইল ফান্ডে টাকা রাখতে পারেন।
  • এখানে Balanced Advantage Fund নিয়ে বলতে হয়। বাজার পরিস্থিতি অনুযায়ী ইক্যুইটি-ডেট অনুপাত পরিবর্তন করতে পারেন পরিচালকরা। পতনের সময় সুরক্ষা দেওয়াটাই তখন বড় চ্যালেঞ্জ।
  • এছাড়া Equity Savings Fund নিয়েও জেনে নেবেন। আর্বিট্রাজ ও ডেটের ব্যবহার এক্ষেত্রে অস্থিরতা কমায়, ফলে পুরোদস্তুর ইকুইটির তুলনায় আরও স্থিতিশীল আয় পাওয়া সম্ভব হয়।

SWP কীভাবে কাজ করে?

SWP বা উইথড্রয়াল আসলে মূলত SIP বা ইনভেস্টমেন্টের উলটো লজিক। এখানে আপনি ইউনিট কিনছেন না, তার বদলে বিক্রি করছেন। তবে তা খুব সহজে করা যাবে। শুধু নির্দিষ্ট সময় অন্তর (মাসিক বা ত্রৈমাসিক পছন্দ করেন অনেকেই) একটা নির্দিষ্ট অর্থ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাওয়ার জন্য সেট করে নিন।

হ্যাঁ, মনে রাখুন, এখানে ইউনিট রিডেম্পশন হবে। তার মানে প্রতি বার মোট ইউনিটের সংখ্যা কমবে। এতে মূলধনের বৃদ্ধি কমবে না, এমন আশা করেন মানুষ। তবে বাজার কোনও প্রতিশ্রুতি দেয় না। ক্যাপিটাল কোনওদিন কমবে না, এমন ধারণা যেন না থাকে। তবুও বলি, অবশিষ্ট ইউনিট বিনিয়োগের মধ্যে থেকে যায়, ফলে বাজার বাড়লে তার ভ্যালুয়েশন চড়ে।

আমার প্রফেশনাল কেরিয়ারে দেখেছি, সাধারণ মানুষ উইথড্রয়ালের হার নিয়ে বিশেষ ভাবে জানতে চান। তাঁদের জন্য আমার দুটো প্রেসক্রিপশন আছে, পড়ুন।

  • এক, তিন থেকে ছয় শতাংশ উইথড্রয়ালের নিয়ম কাজে লাগতে পারে।
  • দুই, উত্তোলনের হার যেন ফান্ডের গড় বার্ষিক রিটার্নের চেয়ে কম হয়।

অঙ্কটা এই রকম – যদি আপনার পোর্টফোলিও গড় ১০% আয় দেয় এবং আপনি ৬% তোলেন, তাহলে বাকি ৪% থেকে যাবে। এতে তহবিল বাড়বে, এবং আপনি মুদ্রাস্ফীতির মোকাবিলা করতে পারবেন।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.