ভারতের ‘মিনি ব্রাজিল’, কুসংস্কার-দারিদ্র্যকে গোল দিয়ে বিশ্বমঞ্চে তেরঙ্গা ওড়াচ্ছে এই গ্রামের মেয়েরা
মোহনবাগান-ইস্টবেঙ্গল, দুই প্রধানের প্রাক্তন ফুটবলারের নামে তৈরি অ্যাকাডেমিতে ফুটবল শিখছে মেয়েরা।
আরও পড়ুন:
আরও পড়ুন:
ধিংসারির মেয়েরা অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৭ এবং অনূর্ধ্ব-১৯ জাতীয় পর্যায়ে খেলছে। বেশ কয়েকজন খেলোয়াড় ভারতীয় জাতীয় দলের ক্যাম্পেও যোগ দিয়েছে। গ্রামের এক ফুটবলার মুন্নি ভাম্ভু, চিনে অনুষ্ঠিত এশিয়ান কোয়ালিফায়ার টুর্নামেন্টে ভারতের প্রতিনিধিত্বও করেছিল। রাশিয়া, নেপাল, বাংলাদেশে বিভিন্ন টুর্নামেন্ট খেলতে গিয়েছেন।
ফুটবল বিশ্বকাপ আসছে। জানা যাবে অনেক গল্প। ভারত বিশ্বকাপ খেলে না। মেয়েদের দল তবু সম্ভাবনা জাগিয়ে রেখেছে। প্রতিটি দল বা প্রতিটি প্লেয়ারের নেপথ্যে অনেক গল্প থাকে। লড়াই, আত্মত্যাগের গল্প। সেরকম গল্পই লেখা চলছে ধিংসারিতে। রাজস্থান, পশ্চিমবঙ্গ, কেরল বা মণিপুর, হয়তো প্রত্যন্ত কোনও গ্রাম থেকে কোনও ফুটবলারের সৌজন্যে একদিন বিশ্বকাপ খেলতে ভারত।