নিজেদের বিয়েতে কব্জি ডুবিয়ে খেলেন অঙ্কিতা-ভিকি, জানেন মেনুতে কী কী ছিল?
অঙ্কিতার বিয়েতে হাজির ছিলেন কঙ্গনা রানাউত।
আরও পড়ুন:
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিকি ও অঙ্কিতার মেহেন্দি, বাগদান অনুষ্ঠানের ছবি। আর তা দেখেই নিন্দুকরা টেনে আনছেন অঙ্কিতার প্রাক্তন প্রেমিক সুশান্ত সিং রাজপুতের কথা। সোশ্যাল মিডিয়ার একাংশ অঙ্কিতার এই বিয়ে দেখে যেমন আপ্লুত, তেমনি নেটিজেনদের মধ্য়ে কেউ কেউ স্পষ্টই অঙ্কিতাকে ট্রোল করতে শুরু করেছেন। অনেকের অভিযোগ, সুশান্তকে একেবারে ভুলে গিয়ে অঙ্কিতা নাকি নিজের বিয়েতে মজেছেন।
আরও পড়ুন:
অঙ্কিতার সঙ্গে প্রায় সাড়ে তিন বছরের প্রেমের সম্পর্ক ভিকি জৈনের। সম্প্রতি তাঁদের একটি চুম্বনের ছবিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ২০২০ সালের ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছিলেন অঙ্কিতা। কিছুতেই মেনে নিতে পারছিলেন না সুশান্তের মৃ্ত্যু। ইনস্টাগ্রামে এক লম্বা পোস্ট করে ভিকির উদ্দেশ্যে অঙ্কিতা লিখেছিলেন, ‘ভিকি, কঠিন সময়ে তুমি আমার পাশে ছিলে। আমাকে সামলে দিয়েছিলে। আমাকে ভাল রেখেছিলে। তুমি দুনিয়ার সেরা বয়ফ্রেন্ড।...