ধু ধু প্রান্তর জুড়ে কেবলই সাদা বরফের আস্তরণ। আকাশের রং বেশির ভাগ সময় ঘোলাটে। যেন বিবর্ণ প্রকৃতির কোলে শৈত্যের আস্ফালন। কিন্তু এরই মাঝে যদি চোখে পড়ে বরফের পেট চিরে বেরিয়ে এসেছে রক্তপ্রপাত! অ্যান্টার্কটিকার এই ঝরনা বিখ্যাত ‘ব্লাড ফলস’ নামে।
Advertisement
২৭
পৃথিবীর সবচেয়ে অচেনা ও রহস্যময় এক স্থান অ্যান্টার্কটিকা। আজও এই বরফে ঢাকা মহাদেশকে ঘিরে বিস্ময়ের অবধি নেই। যার মধ্যে অন্যতম ‘ব্লাড ফলস’। টেলর হিমবাহ থেকে নির্গত পশ্চিম লেক বনিতে প্রবাহিত লাল রঙের জলপ্রপাতটি দেখতে মুখিয়ে থাকেন অভিযাত্রীরা।
আজ থেকে ১১০ বছর আগে ভূবিজ্ঞানী গ্রিফিথ টেলর আবিষ্কার করেন ওই রক্তপ্রপাত। প্রাথমিক ভাবে গবেষকদের বিশ্বাস ছিল এর নেপথ্যে রয়েছে লাল শৈবাল। কিন্তু পরে সামনে আসে আসল সত্যি।
Advertisement
৪৭
নতুন গবেষণায় পরিষ্কার হয়ে গিয়েছে, ঝরনার জলে রয়েছে লোহা! যা বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে। ফলে যখন হিমবাহ থেকে জল নির্গত হয় তার রং হয়ে ওঠে লাল।
৫৭
এছাড়াও এই ঝরনার আরেকটা দিকও বিজ্ঞানীদের অবাক করে। সাধারণত এই এলাকার তাপমাত্রা থাকে মাইনাস ১৯ ডিগ্রি সেলসিয়াস। ফলে জল জমে বরফ হওয়ার জায়গায় বইতে থাকে সেটাও কম বিস্ময়ের নয়।
২০০৩ সালে জানা যায় এর কারণ। দেখা যায়, ওই প্রপাতের জলে প্রচুর পরিমাণে লবণ রয়েছে। যা সমুদ্রের জলের চেয়েও দ্বিগুণ! আর এই নুনের প্রাবল্যই জল জমতে দেয় না।
৭৭
এই রক্তপ্রবাহের জলে একধরনের জীবাণু বাস করে। এরা চরম প্রতিকূলতার মধ্যেও বেঁচে থাকে। এরা কিন্তু অক্সিজেন নির্গত করে না। এদের নিয়েও বিজ্ঞানীদের প্রবল কৌতূহল।
মুক্তির আগে জাতীয় স্তরে চিরঞ্জিৎ-রুক্মিণীর ছবি, ‘ইফি’ গোয়ায় প্রদর্শিত হল ‘হাঁটি হাঁটি পা পা’
আগামী ২৮ নভেম্বর মুক্তি পাবে 'হাঁটি হাঁটি পা পা'।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: নভেম্বর ২৩, ২০২৫, ১৭:৪২
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: নভেম্বর ২৩, ২০২৫, ১৭:৪২
১৭
বাবা-মেয়ের সম্পর্ক, যা এক কথায় বিশ্লেষণ করা যায় না। সময় পালটায়, মেয়ে বড় হয় আর তার সঙ্গে সঙ্গেই সে হয়ে ওঠে বাবার ভরসার জায়গা। কড়া অনুশাসনে একটা বয়সের পর যেমন মেয়েরা বেঁধে রাখে বাবাকে, ঠিক তেমনই ঝগড়া, অভিমান, রাগ সবটুকুই উজাড় করে দেয় তাঁর কাছেই।
২৭
সেই মেয়ে-বাবার সম্পর্কের সমীকরণ নিয়ে আসছে নতুন ছবি ‘হাঁটি হাঁটি পা পা’। এই ছবিতে বাবা ও মেয়ের চরিত্রে দেখা যাবে চিরঞ্জিৎ চক্রবর্তী ও রুক্মিণী মৈত্রকে।
তবে ছবি মুক্তির আগে শনিবার এই ছবি প্রদর্শিত হল ৫৬তম 'ইফি' গোয়াতে। (ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ইন্ডিয়া)। বেশ কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার। যা ইতিমধ্যেই মেয়ে-বাবার ভালোবাসা, খুনসুটির নানা মুহূর্ত তুলে ধরেছে।
৪৭
তাঁদের খুনসুটি দেখে বোঝার উপায় নেই তা রিল নাকি রিয়েল। একটা বয়সের পর যেভাবে বাবাকে সামলাতে গিয়ে হিমশিম খায় সন্তানরা ঠিক তা ফুটে উঠেছে এই ট্রেলারে।
৫৭
অর্ণব মিদ্যা ও অরুণাভ মিদ্যা পরিচালিত এই ছবির মুক্তির আগে এমন এক সম্মাননা সত্যিই এই ছবিতে এক অন্যমাত্রা যোগ করেছে। শুধু তাই নয়, এই চলচ্চিত্র উৎসবে নতুন এই বাংলা ছবি সিনে সমালোচকদের কাছে এই ছবি বিশেষ প্রশংসা পেয়েছে।
এ শুধু 'হাঁটি হাঁটি পা পা' ছবির জন্যই নয়, বাংলা ছবির পাশাপাশি রুক্মিণীর জন্যও এটি একটি প্রাপ্তি বলা যায়। নিজেকে একের পর এক ছবিতে বিভিন্ন চরিত্রে ভাঙছেন রুক্মিণী।
৭৭
তবে দেশের এই নামজাদা চলচ্চিত্র উৎসবে শুধু রুক্মিণীর ছবির প্রদর্শনী হয়েছে তা নয়। বরং সেখানে ছবির দুই পরিচালককে সঙ্গে নিয়ে রেড কার্পেটও মাতিয়েছেন রুক্মিণী। ৫৬তম 'ইফি' গোয়াতে এই ছবি প্রদর্শনের পর তা মুক্তি পেতে চলেছে আগামী ২৮ নভেম্বর।
২০২৪ সালে আয়োজিত অনন্ত আম্বানি এবং রাধিকা আম্বানির প্রাক বিবাহের জমকালো আয়োজনের কথা আজও সকলের প্রায় মনে রয়েছে। না ভোলারই কথা। এবার দেশের রাজস্থানে, উদয়পুরের প্রাসাদে বসতে চলেছে আরও এক জমকালো বিয়ের আসর।
২৬
এই বিয়ে নাকি আম্বানি পরিবারের বিয়েকেও রীতিমতো টেক্কা দেওয়ার সমান বলে মনে করছে নেটপাড়া। ভাবছেন নিশ্চয়ই এই জমকালো বিয়ের আসর কার?
এই বিয়ের আসর নেত্রা মন্তেনার এবং ভামসি গাদিরাজুর। আর তাঁদের বিয়ের প্রস্তুতি ঘিরেই উদয়পুরে এখন সাজো সাজো রব। কে এই নেত্রা মন্তেনা ও ভামসি গাদিরাজু? জানা যাচ্ছে আমেরিকার শিল্পপতি বলা ভালো 'ফার্মা টাইকুন' ধনকুবের রাজু মন্তেনার কন্যা নেত্রা মন্তেনা।
৪৬
এই বিয়ের আলোচনায় বারবার ঘুরে ফিরে এসেছে বারবার পাত্রীর বাবা রাজু মন্তেনার প্রসঙ্গ। যিনি ইন্টেগ্রা নামের একটি সংস্থার প্রতিষ্ঠাতা এবং সিইও। পি-৪ হেল্থ কেয়ার সংস্থার প্রাক্তন সিইও। জানা যাচ্ছে, প্রায় ১৬৭ কোটি টাকা সম্পত্তির মালিক তিনি।
৫৬
তাঁদের এই রাজকীয় বিয়ের আসর হিসেবে বেছে নেওয়া হয়েছে রাজস্থানের উদয়পুরের লীলা প্যালেস, জগ মন্দির। সব মিলিয়ে উদয়পুরে এখন উৎসবের আবহ বললেও ভুল হবে না। অন্যদিকে নেত্রার হবু স্বামী ভামসি একটি রেস্তোরাঁর সফটওয়ার প্ল্যাটফর্মের সহ-প্রতিষ্ঠাতা ও একই সঙ্গে মুখ্য প্রযুক্তি আধিকারিকও।
এখানেই শেষ নয়, নেত্রা ও ভামসির বিয়ের আমন্ত্রিতদের তালিকায় চোখ রাখলেও রীতিমতো চমকে যাওয়ার জোগাড়। বিয়েতে বিশেষ অতিথি হিসেবে থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুত্র থেকে জেনিফার লোপেজ ছাড়াও বলিউডের রণবীর সিং-সহ আরও অনেকে। ছবি: ইনস্টাগ্রাম