গুরুতর আঘাত, রক্তপাত… যন্ত্রণা উপেক্ষা করে দলের স্বার্থে মাঠে নেমেছিলেন যে ক্রিকেটাররা
তালিকায় রয়েছেন কারা?
আরও পড়ুন:
অনিল কুম্বলে: ২০০২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টে অনিল কুম্বলে চোয়াল ভেঙে যাওয়া সত্ত্বেও ব্যান্ডেজ বেঁধে মাঠে নেমে বোলিং করেছিলেন। ব্যাটিং করার সময় মারভিন ডিলনের একটি বাউন্সারে চোয়াল ভেঙে গিয়েছিল তাঁর। এই ঘটনার পর তিনি ১৪ ওভার বোলিং করেছিলেন। কুম্বলের সাহসী মনোভাবের কথা আজও স্মরণীয়।
আরও পড়ুন:
ঋষভ পন্থ: ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্টে ক্রিস ওকসের বল রিভার সুইপ করতে গিয়ে পায়ের পাতায় চোট পেয়েছিলেন তিনি। চোট এতটাই গুরুতর যে, ম্যাঞ্চেস্টারে দ্বিতীয় দিন শুরুর আগে ঘোষণা করা হয় ইংল্যান্ড সফর থেকে ছিটকে গিয়েছেন তিনি। যদিও দেখা যায়, দলের দরকারে ব্যাটিং করতে নামেন পন্থ। গোটা স্টেডিয়াম তাঁর সাহসিকতায় মুগ্ধ হয়ে করতালি দিয়ে অভিবাদন জানায়। চোট নিয়েও তিনি ৫৪ রানের ইনিংস উপহার দেন।