দুল বেচে কলকাতা পাঠান মা, নাচের দিদিমণি থেকে ছোটপর্দার নায়িকা, বাস্তবেও ‘বাঘিনী’ সম্পিতা
বর্ধমানে জন্ম। বাবা, মা ও বোনকে নিয়ে সংসার। ছোট থেকেই অভাবকে সঙ্গে নিয়েই বেড়ে ওঠা। তবে সম্পিতার বরাবর স্বপ্ন ছিল নিজের পায়ে দাঁড়িয়ে পরিবারের পাশে দাঁড়ানো। তবে বর্ধমান থেকে কলকাতা পৌঁছে নিজেকে প্রতিষ্ঠিত করা কিন্তু মোটেই সহজ ছিল না। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে কলকাতা এসেছিলেন সম্পিতা। সেই সময় কানের দুল বিক্রি করে পয়সা জোগাড় করেছিলেন তাঁর মা।
আরও পড়ুন:
ছোটো থেকে নাচ তাঁর ধ্যান-জ্ঞান। পাশাপাশি অভিনয়ের প্রতি আকর্ষণও ছিল তাঁর। একটি সাক্ষাৎকারে সম্পিতা জানান, ২০২১ সালে ইন্দ্রপুরী স্টুডিওতে গিয়েছিলেন তিনি। কিন্তু নিরাপত্তারক্ষীরা তাঁকে ঢুকতেই দেননি। মনে অভিনেত্রী হওয়ার স্বপ্ন থাকলেও কী করবেন বুঝে উঠতে পারেননি সম্পিতা। এরপর নাচ নিয়েই এগোন তিনি। কলকাতার বুকে এই মুহূর্ত তাঁর ৬০০ ছাত্রী।
পাশাপাশি তিন ইনফ্লুয়েন্সরও বটে। ভিডিওর মাধ্যমে সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরেন তিনি। কখনও আবার ডেইলি লাইফ ভ্লগ করেন তিনি। তবে তাঁর পেজের বেশিরভাগটা জুড়েই নাচের ভিডিও। তিনিই পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য। নাচের সূত্র ধরেই এবার জনপ্রিয় চ্যানেলের ধারাবাহিকের মূখ্য ভূমিকায় সম্পিতা প্রামাণিক। নিজেই সোশাল মিডিয়ায় সুখবর দিয়েছেন তিনি। ভাগ করে নিয়েছেন শুটিংয়ের বেশ কিছু মুহূর্ত।