ছোট্ট টিপ, হালকা লিপস্টিকে মমতার বৈঠকে ‘শো স্টপার’ মহুয়া-জুন-রচনা, আর কারা নজর কাড়লেন?
কালীঘাটের বৈঠকে আভিজাত্য আর রুচির মেলবন্ধনে নজর কাড়লেন যাঁরা। ‘ফ্যাশন মিটার’ কী বলছে?
আরও পড়ুন:
যাদবপুর কেন্দ্র থেকে জয়ী সায়নী ঘোষকে দেখা গেল বরং একেবারে ছিমছাম সাজে। ভোটপ্রচারের ময়দানে যেখানে দলনেত্রীর মতো শাড়ি আর টিপে বিশেষভাবে নজর কেড়েছিলেন, সেখানে ভোট মিটতেই সায়নীকে দেখা যাচ্ছে কখনও জিন্স-কুর্তিতে। আবার কখনও সালোয়ারে। এদিন সবুজ রঙের সালোয়ারে সাদামাটা সাজে এলেন যাদবপুরের নতুন তারকা সাংসদ। পায়ে হাওয়াই চপ্পল ।
আরও পড়ুন:
লাল শাড়িতে দেখা গেল হুগলির 'দিদি নম্বর ওয়ান' রচনাকে। স্বল্প মেকআপ। এদিনের বৈঠকের সাজপোশাকে তাঁর কাছে প্রাধান্য পেল হালকা গয়না। দিদি মমতার পাশে দাঁড়িয়েই তৃণমূল ব্রিগেডে নজর কাড়লেন তিনি। বে রাজনীতিকদের মধ্যে বিশেষ সাজপোশাকে নজর টানলেন মহুয়া মৈত্র। হ্যান্ডলুম শাড়ি, ছোট্ট টিপ আর হালকা লিপস্টিকে মন্ত্রমুগ্ধ করলেন মহুয়া।