স্বাস্থ্যকর মনে হলেও আদতে ‘বিষ’! পুজোয় সুস্থ থাকতে এড়িয়ে চলুন এই খাবারগুলি
কোন কোন খাবার? জেনে নিয়ে সতর্ক থাকুন।
আরও পড়ুন:
অনেকেই গ্রানোলা বারকে স্বাস্থ্যকর খাবার বলে মনে করে থাকেন। রোলড ওটস, বাদাম, মধু, শুকনো ফল, চোকোলেট চিপস প্রভৃতি থাকায় এটি শরীরের প্রয়োজনীয় পুষ্টি পূরণ করে। কিন্তু দোকানে কেনা গ্রানোলা বারে ফাইবার ও প্রোটিনের বদলে থাকে অতিরিক্ত চিনি ও খারাপ চর্বি। এগুলি রক্তে শর্করা ও কোলেস্টেরল বাড়িয়ে দিতে পারে। তাই দোকানে তৈরি গ্রানোলা এড়িয়ে চলুন।
আরও পড়ুন:
কম ফ্যাটযুক্ত স্যালাড ড্রেসিং স্বাস্থ্যকর নাও হতে পারে। অনেক সময় স্বাদ বৃদ্ধির জন্য এধরনের স্যালাডে অতিরিক্ত চিনি, সোডিয়াম এবং অন্যান্য রাসায়নিক উপাদান মেশানো হয়। ফলে স্যালাড থেকে প্রয়োজনীয় পুষ্টি পাওয়া যায় না। তাছাড়া চর্বিহীন হওয়ার কারণে স্যালাডের প্রয়োজনীয় ফ্যাট-দ্রবণীয় পুষ্টি উপাদান রক্তে শোষিত হতে পারে না।
বাইরে থেকে কেনা 'ব্রেকফাস্ট সিরিয়াল'-গুলোর প্যাকেটের পিছন দিকটা পড়ে দেখলেই বুঝবেন এই খাবারগুলি তৈরি হয় রিফাইন্ড শস্য, চিনি ও বিভিন্ন রাসায়নিক উপাদান দিয়ে। অনেকেই এই প্যাকেটজাত খাবারগুলির খাদ্যগুণ সম্পর্কে ওয়াকিবহাল নয়। ফলে, ব্যস্ততার জীবনে এগুলি দিয়ে নিয়মিত ব্রেকফাস্ট সেরে থাকেন অনেকেই। এগুলি খেলে ওজন বৃদ্ধি, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস প্রভৃতি রোগের ঝুঁকি বাড়ে।
চটজলদি খাবারের তালিকায় আমরা অনেকেই প্রোটিন বার-কে অগ্রাধিকার দিয়ে থাকি। কিন্তু দোকান থেকে কেনার আগে ভালো করে পুষ্টি উপাদানগুলি দেখে নেওয়া উচিত। প্রক্রিয়াজাত এই খাবারে অস্বাস্থ্যকর ফ্যাট, অতিরিক্ত চিনি ও অন্যান্য রাসায়নিক উপাদান রয়েছে। নিয়মিত খেলে ইনসুলিন রেজিস্ট্যান্স, ডায়াবেটিস এবং অন্ত্রের স্বাস্থ্যহানি ঘটে। এমনকী কিডনি ও লিভারে চাপ বাড়ার সম্ভাবনাও থাকে। তাই প্রাতঃরাশ হোক বা টিফিন, এই খাবারগুলি এখন থেকেই এড়িয়ে চলুন। এগুলি আপনার শরীরে...