ছেঁড়া মোজা পরা থেকে যখন-তখন কুলকুচি, মেসি-রোনাল্ডোদের এই অভ্যাসগুলোর কারণ জানেন?
হাতে ব্যান্ডেজই বা কেন পরেন ইয়ামাল-নেইমাররা?
আরও পড়ুন:
আরও পড়ুন:
হাতে ব্যান্ডেজ বাঁধা ফুটবলারদের আরেকটি জনপ্রিয় অভ্যাস। লামিনে ইয়ামাল, করিম বেঞ্জেমা, নেইমাররা সেভাবেই মাঠে নামেন। ফুটবলাররা অনেক সময় অদ্ভুতভাবে মাঠে পড়ে যান, তাতে কবজির উপর ভর পড়ে। সেই সময় যাতে বড় চোট না লাগে, তাই এই ব্যবস্থা। এছাড়া পুরনো চোট থেকে বাঁচতে বা সংস্কারের জন্যও এই অভ্যাস রয়েছে ফুটবলারদের।
জুড বেলিংহ্যাম বা বুকায়ো সাকাদের মতো ফুটবলারদের দেখা যায়, ছেঁড়া মোজা পরে খেলতে। কেন এই অবস্থা? অত্যাধিক আঁটসাঁট মোজার ফলে তাঁদের পেশিতে ব্যাহত হয় স্বাভাবিক রক্ত চলাচলও। এই বিষয়টা যাতে না হয়, যাতে রক্ত চলাচল স্বাভাবিক থাকে, সেই কারণেই কিন্তু মোজা কাঁচি দিয়ে কেঁটে মাঠে নামা শুরু করেছেন একাধিক ফুটবলার।
ইংরেজ ফুটবলার জ্যাক গ্রিলিস শুধু স্টাইলের জন্য বিখ্যাত নন। চর্চায় থাকে তাঁর শিন প্যাড। যার কাজ পা ঢেকে রাখা। কিন্তু গ্রিলিস থেকে পিএসজি'র কিভিচা কাভারাস্কেইয়া যে শিন প্যাড পড়েন, তা কোনওভাবে পা ঢাকে না। এতে অনেকের সংস্কার থাকে, পুরনো অভ্যাস থাকে। তবে অনেক যুব অ্যাকাডেমি এই ধরনের শিন প্যাড নিষিদ্ধ করে দিয়েছে।
ফুটবলারদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় অভ্যাস চুইংগাম চিবোনো। খোদ লিওনেল মেসিকে দেখা গিয়েছে এই অভ্যাস বজায় রাখতে। যা মূলত মনোযোগ বৃদ্ধি, মানসিক চাপ কমানো এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ানোর জন্য ব্যবহার হয়। মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাড়ায়। মুখ আর্দ্র রাখে, পেশি শিথিল করে। শুধু ফুটবলার নয়, ক্রিকেটাররাও এই পদ্ধতি ব্যবহার করেন।