বলিউডে ছবির সংখ্যা খুব বেশি নয়। তবে অভিনেত্রী হিসেবে নিজের জাত চিনিয়েছেন জাহ্নবী। 'ধড়ক', 'গুঞ্জন সাক্সেনা', 'মিস্টার অ্যান্ড মিসেস মাহি'র মতো সিনেমার মাধ্যমে বুঝিয়েছেন তিনি শ্রীদেবীর সুযোগ্যা কন্যা।
৪৬
প্রথম ছবির রিলিজের আগেই মাকে হারিয়েছেন জাহ্নবী। তবে তাঁর আদর্শকেই জীবনের পাথেয় করে চলছেন বলিউডের এই নায়িকা।
৫৬
আগামীতে জাহ্নবীকে দেখা যাবে স্পাই থ্রিলার 'উলঝ' সিনেমায়। ৫ জুলাই মুক্তি পাওয়ার কথা ছিল নতুন এই সিনেমার। তা পালটে গিয়েছে। আগামী ২ আগস্ট সিনেমার নতুন মুক্তির তারিখ ধার্য করা হয়েছে।
মুম্বইয়ে পড়াশোনা শানায়ার। ছোটবেলা থেকেই তাঁর চোখে গ্ল্যামার দুনিয়ার স্বপ্ন। সম্পর্কে জাহ্নবী কাপুরের বোন শানায়া। জাহ্নবীর 'গুঞ্জন সাক্সেনা' ছবিতে সহকারী পরিচালক ছিলেন তিনি।
৪৬
আপাতত বলিউডে পা রাখার প্রস্তুতি নিচ্ছেন শানায়া। করণ জোহরের কল্যাণেই তা হচ্ছে। ধর্মা প্রোডাকশনের 'বেধড়ক' সিনেমায় দেখা যাবে শানায়াকে।
৫৬
শশাঙ্ক খৈতান পরিচালিত এই সিনেমায় শানায়ার বিপরীতে রয়েছেন লক্ষ্য লালবাণী ও গুরফতেহ পীরজাদা। বি-টাউনে আসার আগেই সোশাল মিডিয়ায় সক্রিয় শানায়া।
ইনস্টাগ্রামে শানায়ার ২৩ লক্ষের বেশি ফলোয়ার রয়েছে। তাঁদের জন্য এমনই নানা ছবি পোস্ট করেন। আবার নানা ব্র্যান্ডের বিজ্ঞাপন করতেও দেখা যায় অনিল কাপুরের এই ভাইজিকে। ছবি: ইনস্টাগ্রাম।