ভুলেও এই ৫টি জিনিস কিনবেন না অন্তঃসত্ত্বারা, পরে হা-হুতাশ করতে হতে পারে!
জীবনের এই বিশেষ মুহূর্তকে উপভোগ করুন। তবে ভুল করেও বিজ্ঞাপনী ফাঁদে পা দেবেন না।
পরিবারের অন্তঃসত্ত্বা মহিলার মন ফুরফুরে রাখার জন্য কত কিছুই না করা হয়। এই সময়ে প্রায় প্রত্যেক বাড়িতে অন্তঃসত্ত্বাদের দিকে বিশেষ নজর দেওয়া হয়। যেন মাথায় তুলে রাখা হয় তাঁকে। আর সেই সুযোগে বহু অন্তঃসত্ত্বাই বিজ্ঞাপনের ফাঁদে পা দেন। কত কিছু অপ্রয়োজনীয় জিনিসপত্র কিনে ফেলেন তাঁরা। পরে অবশ্য আফসোস করতে হয়। তখন মনে হয় অযথা টাকা খরচ হল। তাই এই সময় কেনাকাটির ক্ষেত্রে কিছুটা সাবধানী হোন।
আরও পড়ুন:
আরও পড়ুন:
অন্তঃসত্ত্বাদের স্ট্রেচ মার্ক নতুন কিছু নয়। তবে অনেকেই চান যেন পেটে সেই দাগ না থাকে। সে কারণে ঘরোয়া পদ্ধতি অবলম্বন করেন কেউ কেউ। আবার কেউ কেউ ভাবেন, বাজারচলতি বিজ্ঞাপনী চমকে ভরা উপকরণ দিয়ে স্ট্রেচ মার্কের সমস্যা থেকে রেহাই পাবেন। ভুলেও সে কাজ করবেন না। কোনও ক্রিমই একশো শতাংশ স্ট্রেচ মার্ক তুলতে সক্ষম নয়। সাবধান হোন। বিজ্ঞাপনী ফাঁদে পা দেবেন না।