৮ বছর হাতে সিনেমা নেই! তবুও ‘বিরাট’ মার্কিন ডলারের মালিক অনুষ্কা শর্মা, কীভাবে সম্ভব?
বলিউডি লাইমলাইট থেকে দীর্ঘ ৮ বছর দূরে। তবুও বিরাট ঘরণির সম্পত্তির পরিমাণ টেক্কা দেবে বিটাউনের তাবড় নায়িকাদের! কীভাবে এই বিপুল সম্পত্তি গড়ে তুললেন অনুষ্কা শর্মা?
২০২৬ সালের এক সমীক্ষার নীরিখে অনুষ্কা শর্মার মোট সম্পত্তির পরিমাণের যে অঙ্ক প্রকাশ্যে এসেছে, তা শুনলে চমকে উঠতে হয়! খবর, এইমুহূর্তে ৩০ থেকে ৩১ মিলিয়ন মার্কিন ডলারের মালকিন বিরাটঘরণী। দীর্ঘদিন থেকেই বলিউডি লাইমলাইট থেকে দূরে আধাত্ম্যচর্চায় মগ্ন নায়িকা। তবুও কীভাবে এই বিপুল পরিমাণ সম্পত্তির সাম্রাজ্য গড়ে তুললেন?
আরও পড়ুন:
কৌতূহল অস্বাভাবিক নয়! জানা গেল, বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থা এবং 'ক্লিন স্লেট ফিল্মজ' ও 'নুশ'-এর মতো ব্যবসায়িক উদ্যোগই তাঁর এই বিপুল সম্পত্তির উৎস। যেসব ব্যবসায়ে বিনিয়োগের সুবাদে অনুষ্কা বর্তমানে ভারতের অন্যতম ধনী তারকা হিসেবে নিজের নাম তুলেছেন। পাশাপাশি, অভিনেত্রী ও প্রযোজক হিসেবে অনুষ্কা শর্মা ভারতীয় বিনোদন জগতে অন্যতম সফল নাম। আর সেই জনপ্রিয়তাকে হাতিয়ার করেই মাসিক বিরাট অঙ্কের আয় করেন।
এছাড়া 'নুশ' নামক নিজস্ব এক ফ্যাশন ব্র্যান্ডও রয়েছে অনুষ্কার। যা কিনা তরুণ প্রজন্মের মধ্যে পোশাক সংস্থা হিসেবে বেশ খ্যাতনামা। এছাড়াও, অভিনেত্রী 'স্লার্প ফার্ম'-এর মতো একাধিক স্টার্টআপে বিনিয়োগ করেছেন। 'নিভিয়া', 'গার্নিয়ার', 'পুমা' এবং 'তানিষ্ক'-এর মতো নামকরা ব্র্যান্ডগুলির মুখ হিসেবে প্রায় ১০ কোটি টাকা আয় করেন। আগে প্রতিটি সিনেমার জন্য পারিশ্রমিক হিসেবে প্রায় ৭ কোটি টাকা নিতেন অনুষ্কা।
আরও পড়ুন:
একে অপরের সঙ্গে যতই খুনসুটি করুন না কেন, দু'জনেই পরস্পরকে সম্মান করেন। বিমানবন্দর, খেলার মাঠ, কোনও অনুষ্ঠান-সর্বত্রই বিরাট-অনুষ্কা মর্যাদা দেন। যেকোনও সম্পর্কে পারস্পরিক সম্মান থাকাটা অত্যন্ত জরুরি। আর সেই সিক্রেটেই ৮ বছরের দাম্পত্যে ছক্কা হাঁকাচ্ছেন বিরুষ্কা। পয়লা মে নায়িকার জন্মদিন। আর ম্যাচের ব্যস্ত শিডিউলের মাঝেও নাকি স্ত্রীর রুদ্ধদ্বার জন্মদিন পালন করেছেন কিং কোহলি। (ছবি- সংগৃহীত)