বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে ইংল্যান্ডের বিরুদ্ধে সর্বোচ্চ রান শচীনের, তালিকায় আর কারা?
২৯ অক্টোবর লখনউয়ে মুখোমুখি হবে দুই দল।
গতবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এবারের টুর্নামেন্টে একেবারেই নজর কাড়তে পারেনি। তাই লখনউয়ে ফেভারিট হিসেবে নামবে ভারতীয় দলই। তার আগে জেনে নেওয়া যাক ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে কোন ভারতীয় তারকাদের রান সবচেয়ে বেশি। এই তালিকায় প্রথমেই রয়েছেন শচীন তেণ্ডুলকর। প্রথম ভারতীয় হিসেবে ৫০ ওভারের বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন মাস্টার ব্লাস্টার। ৪ ম্যাচে তাঁর সংগ্রহ ২২৭ রান।