বুধবার প্রায় দিনভর ওয়াংখেড়েতে কাটিয়ে তিনি চলে যান সোনম-আনন্দের মুম্বইয়ের বাড়িতে। সেখানেই রাতে জমজমাট পার্টিতে অংশ নেন বেকহ্যাম ও বলি তারকারা। ছবি- ইনস্টাগ্রাম
৪৮
এইমুহূর্তে ইউনিসেফ-এর কাজের সূত্রেই মুম্বইতে রয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলার। আর নানা ব্যস্ততার মাঝে ভারতের সেমি ফাইনাল ম্যাচও দেখতে এলেন তিনি। সুযোগ পেয়ে বেকহ্যামের সঙ্গে ছবি তুললেন সারা আলি খান।
বিশ্বকাপের সেমিফাইনালে ওয়াংখেড়েতে চাঁদের হাট। একফ্রেমে ক্রিকেট এবং ফুটবলের দুই অন্যতম সেরা তারকা। বিরাট কোহলি ও ডেভিড বেকহ্যাম।
২৮
ছবিই কথা বলে...। একফ্রেমে দুই কিংবদন্তি। দুই পৃথিবী মিলে গেল বিশ্বকাপের মিলনমেলায়। ম্যাচ শুরুর আগে ইংলিশ তারকা বেশ খানিকক্ষণ আড্ডা দেন কোহলি এবং শচীনের সঙ্গে। আবার কোহলি ওয়ানডে-তে ৫০তম সেঞ্চুরি হাঁকাতেই আসন ছেড়ে উঠে হাততালিও দেন।
বিশ্বকাপ থেকে আগেই ছিটকে গিয়েছিল ইংল্যান্ড। তবে ইউনিসেফের প্রতিনিধি হিসেবে বিশ্বকাপের জ্বরে গা ভাসিয়েছেন বেকহ্যামও। পরতে পরতে সেমিফাইনাল উপভোগ করলেন তিনি।
৪৮
খেলা যখন মুম্বইতে, তখন বলিউডের তারকারা যে মেগা ম্যাচের সাক্ষী থাকতে স্টেডিয়ামে পৌঁছে যাবেন, তা আন্দাজ করাই গিয়েছিল। বাস্তবেও সেটাই হল। জন আব্রাহাম, রণবীর কাপুর থেকে সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণীদের দেখা যায় দর্শকাসনে।
৫৮
কিংবদন্তি ভিভ রিচার্ডসও পৌঁছে গিয়েছিলেন ওয়াংখেড়েতে। এই মাঠেই ২০১১ সালে শ্রীলঙ্কাকে হারিয়ে শেষবার বিশ্বজয় করেছিল ধোনিবাহিনী। এবার কি ফিরবে সেই ছবি? প্রশ্ন উঁকি মারছে ভক্তদের মনে।
মাঠে শুভমান গিল। গ্যালারিতে সারা তেণ্ডুলকর। দুজনের প্রেমের গুঞ্জনে মুখর নেটপাড়া। তাই গিলের খেলা দেখতে দেখতেই সোশাল মিডিয়ায় ট্রেন্ডিং হয়ে গেলেন সারা। এদিকে স্বামী বিরাটের ওয়ানডে-তে ৫০টি শতরানের নজির চাক্ষুস করলেন অনুষ্কা শর্মা।
৭৮
সিদ্ধার্থ ও কিয়ারা খেলা দেখলেন বেকহ্যামের পাশে বসে। চোটের জন্য বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও দলকে উৎসাহ দিতে হাজির হয়েছিলেন হার্দিক পাণ্ডিয়াও।
৮৮
অভিনয়ের পাশাপাশি খেলার প্রতিও দারুণ ভালোবাসা রণবীর কাপুরের। ফুটবল দলের মালিকানা থেকে সেলিব্রিটি লিগে ক্রিকেট খেলা, সবেতেই রয়েছেন তিনি। তাই তিনি যে ওয়াংখেড়েতে যাবেন, তা বলাইবাহুল্য। মুকেশ আম্বানির ছেলে আকাশের সঙ্গে খোসমেজাজে ধরা দিলেন বলিউডের 'অ্যানিম্যাল'।