‘এক পুরুষের সঙ্গে থাকার দরকার নেই’, মেয়েকে একাধিক প্রেমের পরামর্শ দিয়ে বিতর্কে কিয়ারা
২০২৫ সালে কোল আলো করে আসে একমাত্র মেয়ে। তবে এখনও সকলের সামনে মেয়ের ছবি প্রকাশ করেননি কিয়ারা। সম্প্রতি মাতৃদিবসে মাতৃত্ব পরবর্তী যন্ত্রণার কথা বলেন অভিনেত্রী।
কিয়ারা নিজেও অনেকের সঙ্গে ডেটিং করেছেন বলেই জানান। তবে সিদ্ধার্থের সঙ্গে প্রথম সাক্ষাৎ 'শেরশাহ'র সেটে। সেখানেই প্রেমের শুরু। পরবর্তীকালে ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি চারহাত এক হয়। রাজস্থানের সূর্যগড় প্রাসাদে বসে বিয়ের আসর। ২০২৫ সালে কোল আলো করে আসে একমাত্র মেয়ে। তবে এখনও সকলের সামনে মেয়ের ছবি প্রকাশ করেননি কিয়ারা। সম্প্রতি মাতৃদিবসে মাতৃত্ব পরবর্তী যন্ত্রণার কথা বলেন অভিনেত্রী।
আরও পড়ুন:
কিয়ারা মেয়েকে বলবেন, "চাইলে একাধিক পুরুষের প্রেমে পড়তে পারে। ডেটিংয়ে যেতে পারে।" অভিনেত্রী আরও জানান, একাধিক ব্যক্তির সঙ্গে নাকি ডেটিংয়ে গিয়েছেন। একসময় ভেবেছিলেন হয়তো তাঁদের অনেককেই বিয়ে করবেন। তবে তিনি যে শেষমেশ সত্যিকারের ভালোবাসার মানুষকে খুঁজে পেয়েছেন তাতে নিজেকে 'ভাগ্যবতী' বলেই মনে করেন কিয়ারা।
আরও পড়ুন:
কিয়ারা জানান মেয়ে আর একটু বড় হলেই বলবেন, "জীবনে যা ঘটবে তা থেকে অবশ্যই অভিজ্ঞতা সঞ্চয় করো। তবে নিজে কোনটা চাও আর কোনটা চাও না - তা বুঝতে যেন ভুলভ্রান্তি না হয়। তুমি এমন কিছু সিদ্ধান্ত নেবে যেগুলো পরে পেছন ফিরে তাকালে হয়তো সেরা মনে হবে না। কিন্তু তুমি সেগুলো থেকে কী শিখলে এবং কী গ্রহণ করলে, সেটাই আসল।"
কিয়ারা আসলে বরাবরই বেশ সাহসী। এর আগেও একাধিকবার বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী। অনস্ক্রিন স্বমেহন থেকে নগ্ন শরীর ঢাকতে কলাপাতার ব্যবহার - কম সাহসিকতার পরিচয় দেননি তিনি। বারবারই সমালোচনার শিকার হয়েছেন। তবে অভিনয় দক্ষতা, তাঁর সাবলীলতার জন্য পেয়েছেন দর্শকদের প্রশংসাও। যা তাঁকে যেন আরও নতুন কিছু করার সাহস জুগিয়েছে।
'লাস্ট স্টোরিজ' সিরিজের একটি দৃশ্যে তাঁকে ভাইব্রেটর ব্যবহার করতে দেখা গিয়েছে। ওই দৃশ্য নেটদুনিয়ায় ঝড় তোলে। চরম যৌনসুখ উপলব্ধি করার যে সাবলীল ভঙ্গিমা তা যেমন প্রশংসিত। আবার তেমনই ওয়েব সিরিজে এমন খোলামেলা দৃশ্যের ব্যবহার নিয়ে অনেকে রক্তচক্ষুও দেখান। সবমিলিয়ে ওই দৃশ্য যে নেটদুনিয়ায় ঝড় তোলে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। বলা যায়, এখান থেকেই কেরিয়ারের মোড় ঘুরে যায় কিয়ারার।
কিয়ারা আডবানী অভিনীত আরেক ওয়েব সিরিজ ‘গিলটি’ নিয়েও আলোচনাও কম হয়নি। সেখানে উন্মুক্ত বক্ষ বিভাজিকায় ট্যাটু করে লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গানের লাইন- ‘একলা চলো রে’। আর এই নিয়েই নেটদুনিয়ায় কটাক্ষের শিকার হন কিয়ারা। গানের ট্যাটু বানানো নিয়ে অবশ্য আপত্তি নেই নেটিজেনদের। তাদের সমস্যা ট্যাটুর জায়গা নিয়ে। উন্মুক্ত বক্ষ বিভাজিকায় ‘একলা চলো রে’ লেখা অপসংস্কৃতির বলে মন্তব্য করেন কেউ কেউ।
এখন কিয়ারা ব্যস্ত ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোনআপস’ছবি নিয়ে। শুরু থেকেই এই ছবি নিয়ে বিতর্কের শেষ নেই। এই ছবিতে উগ্র পৌরুষের প্রদর্শন বলেই অভিযোগ। হিংসা, রক্তারক্তি ও উদ্দাম যৌনতা পড়েছে পরতে পরতে। কিয়ারার চরিত্রের নাম ‘নাদিয়া’। এছাড়াও রয়েছেন নয়নতারা এবং তারা সুতারিয়া। অভিনয় করছেন হুমা কুরেশি, রুক্মিণী বসন্ত এবং নওয়াজউদ্দিন সিদ্দিকি। ফের বড়পর্দায় কিয়ারার অভিনয় দেখার জন্য মুখিয়ে দর্শকমহল।