গড়িমসি দেখে শাহরুখকে চড় মেরেছিলেন সরোজ খান! দেখুন প্রয়াত কোরিওগ্রাফারের নানা অচেনা ছবি
সরোজের কাছে বকুনি খেয়েছেন মাধুরী, ঐশ্বর্যাও! দেখুন তো প্রিয় তারকাদের আগে এভাবে দেখেছেন কিনা!
আরও পড়ুন:
'মিস্টার ইন্ডিয়া' সিনেমার একটি দৃশ্যে অনিল কাপুর, শ্রীদেবীর (Sreedevi) সঙ্গে সরোজ খান (Saroj Khan)। শ্রীদেবীর সঙ্গে তাঁর শখ্যতার কথা অনেকেই জানেন। বছর দুয়েক আগে যখন অভিনেত্রী প্রয়াত হলেন, শোকে কান্নায় ভেঙে পড়েছিলেন সরোজ খান। তাই আজ তাঁর প্রয়াণে অনেকেই বলছেন, "প্রিয় শ্রীদেবীর দেশেই চলে গিয়েছেন মাস্টারজি।"
মাধুরীর (Madhuri Dixit) সঙ্গেও বেশ ঘনিষ্ঠ ছিলেন তিনি। ‘ডোলা রে’র ওই অসাধারণ কোরিওগ্রাফি, ‘ধক ধক’-এর ওই দুষ্টু-মিষ্টি আবেদন, ‘হাওয়া হাওয়াই’য়ের ভঙ্গিমা, যেন কিছুতেই ভোলার নয়! নায়িকারা তাঁর কোরিওগ্রাফ করা নাচের নামেই বিখ্যাত হয়ে উঠতেন। মাধুরী হয়ে গেলেন ‘ধক ধক গার্ল’, ‘হাওয়া হাওয়াই’ বললেই শ্রীদেবী ছাড়া কারও কথাই মনে আসে না। আর শেষ জীবনে ‘কলঙ্ক’-এর ‘তাবাহ হো গ্যায়ে’।
তবে বিতর্কও কম নেই। সরোজ খান একবার বলেছিলেন, "একসময় নায়িকারা আমাকে নিয়ে ঝগড়া করত। আর এখন সবার প্রয়োজন ফুরিয়েছে।" তাঁর হাত ধরে এত জনপ্রিয়তা মাধুরী দীক্ষিতের। ‘এক দো তিন’ হোক বা ‘ধক ধক’ থেকে ‘ডোলা রে’ মাধুরীর নাচের ঠুমকা সবই সরোজের শেখানো। কিন্তু একসময়ে মাধুরী-সরোজ জুটিতেও চিড় ধরেছিল। আবার মাধুরীর জন্য মাস্টারজির সঙ্গে মনমালিন্য হয়েছিল শ্রীদেবীর। কারণ, তিনি ভেবেছিলেন সরোজজি মাধুরীকেই সব ভাল নাচের স্টেপ...
আরও পড়ুন:
'জব উই মেট' সিনেমার 'ইয়ে ইশক হায়' গানের দৃশ্যে করিনা কাপুরকে (Kareena Kapoor) নাচের তালিম দিচ্ছেন সরোজ খান। সিমলায় শুটিং চলছে তখন। রাস্তায় দাঁড়িয়ে নাচের স্টেপ দেখাতে দেখাতেই বললেন- পা নাড়াতে না পারলে অন্তত মুখটা তো নাচাও, এক্সপ্রেশন দাও! উল্লেখ্য, এই কোরিওগ্রাফিই সরোজ খানকে জাতীয় পুরস্কার এনে দিয়েছিল।