বউমাকে সহ্য করতে পারেন না মেসির মা, এবার দু’জনের ঝগড়া গড়াবে কাতারের গ্যালারিতেও!
একই গ্য়ালারিতে বসে এবার খেলা দেখবেন মেসির মা ও স্ত্রী।
আরও পড়ুন:
মেসির বিয়ের দিনই সেলিয়ার বিরূপ মনোভাব প্রকাশ্যে আসে। আর্জেন্টিনার রীতি অনুযায়ী, কেবলমাত্র বিয়ের কনেই সাদা রঙের পোশাক পরবেন। অতিথি থেকে শুরু করে বিয়ের অনুষ্ঠানে যতজন উপস্থিত থাকবেন, নারী-পুরুষ নির্বিশেষে সকলকেই সাদা ছাড়া অন্য রঙের পোশাক পরতে হবে। কিন্তু মেসির মা সাদা রঙের গাউন পরে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হন।
আরও পড়ুন:
সম্ভবত কাতারেই শেষ বিশ্বকাপ খেলছেন মেসি। এই টুর্নামেন্টকে স্মরণীয় করে রাখতে কাতারের প্রতিটি ম্যাচেই মেসির হয়ে গলা ফাটাচ্ছে তাঁর তিন পুত্র। সঙ্গে রয়েছেন আন্তোনেলাও। জানা গিয়েছে, এবার দোহায় পৌঁছে গিয়েছেন মেসির মাও। গ্যালারিতে বসে মেসির খেলা দেখবেন তিনিও। কাতার বিশ্বকাপ কি শাশুড়ি-বউমার দ্বন্দ্ব মিটিয়ে দিতে পারবে?