রবনে বনা দি জোড়ি… সঙ্গীর এই লক্ষণ দেখলেই বুঝবেন আপনার পছন্দে কোনও ভুল নেই!
বিচ্ছেদের পর যন্ত্রণায় নিজেকেই হারিয়ে ফেলেন অনেকে। কিন্তু প্রেমিক বা প্রেমিকা আদৌ চিরকালের সাথী হবে কি না, তা কিন্তু সহজেই বুঝে নেওয়া যায় কয়েকটি আচরণে।
যে আপনার যোগ্য সাথী সে জীবনের প্রতিপর্যায়ে আপনার পাশে থাকবে। আনন্দ উপযাপনে যেমন তিনি থাকবেন তেমনই বিপদেও আপনাকে আগলে রাখবে। আপনার মন কেমনের দিনগুলোতে ছোট্ট শিশুর মতো করে যত্ন করবে আপনার। আপনার অর্জনের মতোই ব্যর্থতাতেও কেউ না থাকলেও তিনি থাকবেই। চোখবন্ধ করে বিশ্বাস করবে আপনাকে। যার কাছে কিছু গোপন করতে হবে না। এমন কেউ যদি আপনার জীবনে থেকে থাকে জানবেন চিন্তার কোনও কারণ নেই।