স্রেফ গোবর থেকেই তৈরি হবে রান্নার গ্যাস! সংকটের মধ্যে শিরোনামে মোদি সরকারের ‘গোবর্ধন’ প্রকল্প, জানুন খরচ
মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে দেশে রান্নার গ্যাসের সংকট। বুকিং করেও মিলছে না সিলিন্ডার।
আরও পড়ুন:
আরও পড়ুন:
যে সব বাড়িতে খাটাল রয়েছে, সেখানে গোবর থেকে রান্নার গ্যাস তৈরিতে উৎসাহিত করছে কেন্দ্র সরকারও। এ জন্য চালু হয়েছে ‘বায়ো-গ্যাস’ প্রকল্পও। প্রকল্পটির তত্ত্বাবধান করছে ‘খাদি ভিলেজ ইনডাস্ট্রিজ কমিশন’। সেই ২০১৭ সাল থেকেই এই প্রকল্প চালাচ্ছে কেন্দ্র। এর অধীনে বহু পরিবারকে বায়ো গ্যাস প্ল্যান্ট লাগাতে আর্থিকভাবে সহায়তা করা হয়।
বিভিন্ন মাপের বায়ো গ্যাস প্ল্যান্ট বাড়িতে বসানো যায়। মোটামুটিভাবে মাপ অনুযায়ী বায়ো গ্যাস প্ল্যান্ট বসাতে ৯৮০০ থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত খরচ হয়। এর বাইরে পানীয় জলের পাম্প এবং কিছু আনুষঙ্গিক খরচ রয়েছে। তবে এক্ষেত্রে সরকারি ভরতুকিও পাওয়া যায়। স্থানীয় সমবায় বা দুগ্ধ সমবায়, বা স্থানীয় কৃষি অধিকর্তার সঙ্গে যোগাযোগ করলে বায়ো গ্যাস প্ল্যান্ট বসানো যায়।