মোদির সঙ্গে বৈঠক, সৌজন্য বিনিময় যোগীর সঙ্গে, দিল্লিতে দিনভর একাধিক কর্মসূচি মুখ্যমন্ত্রীর
বিশেষ কারণে শনিবার শহরে ফেরা হল না মমতার।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: এপ্রিল ৩০, ২০২২, ২০:৩৭
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: এপ্রিল ৩০, ২০২২, ২০:৩৭
১৬
শনিবার দিল্লির বিজ্ঞান ভবনে বিচারপতি ও মুখ্যমন্ত্রীদের সম্মেলনে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Advertisement
২৬
পূর্বনির্ধারিত কর্মসূচি না থাকলেও শনিবার দিল্লিতে বিচারপতিদের সম্মেলনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ১৫ মিনিট ধরে কথা হয়েছে তাঁদের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সবুজ এবং প্রধান বিচারপতি এনভি রামানাকে হলুদ উত্তরীয় পরিয়ে দেন মুখ্যমন্ত্রী।
দিনের শেষ কলকাতায় ফেরার কথা থাকলেও মুখ্যমন্ত্রী ফিরতে পারেননি। জানা গিয়েছে বিচারপতিদের কনভেনশনে একটি প্রস্তাবে সই করার কথা ছিল মমতার। সম্মেলনের প্রথমার্ধে সেই প্রস্তাব পেশ না হওয়ায় ফিরতে পারলেন না মুখ্যমন্ত্রী। রবিবার সকালে শহরে ফিরবেন তিনি।