দুর্গতদের পাশে মমতা, বিধ্বস্ত উত্তরে লেন্সবন্দি ‘দিদি’র তৎপরতা
হড়পা বানে ভেসে গিয়েছে উত্তরবঙ্গের একাধিক এলাকা।
আরও পড়ুন:
উত্তরবঙ্গের বহু এলাকার পথঘাট এখনও মেরামত হয়নি। যান চলাচলের যোগ্য নয় অনেক রাস্তাই। এই অবস্থায় উত্তরবঙ্গ পুনর্গঠনের কাজ দেখতে গিয়ে পায়ে হেঁটেই এলাকা ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।দ্রুত মেরামতির আশ্বাস দিলেন। পাশাপাশি নাগরাকাটায় মৃতদের পরিবারকে অর্থ সাহায্য ও চাকরির নিয়োগপত্র দিলেন তিনি। নিজস্ব চিত্র
বামনডাঙার ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার-সহ তৃণমূলের নেতা, সরকারি আধিকারিকরা। সোমবার দুপুর হতেই আলিপুরদুয়ারের হাসিমারার গেস্ট হাউস থেকে মুখ্যমন্ত্রী বেরিয়ে পড়েন এলাকা পরিদর্শনে। রাস্তার যতটুুকু গাড়ি যেতে পেরেছে, ততটুকুই তিনি গাড়ি করে যান। তারপরই নাগরাকাটায় খারাপ রাস্তা দেখে নেমে পড়েন। নিজস্ব চিত্র
আরও পড়ুন:
রবিবার বিকেলে আলিপুরদুয়ারের হাসিমারায় পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে রয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। বন্যায় ক্ষতিগ্রস্ত আলিপুরদুয়ার পুনর্গঠনের কাজ কেমন চলছে, তা নিয়ে এদিনই জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। নিজস্ব চিত্র
রবিবার উত্তরবঙ্গ যাওয়ার আগেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, বিপর্যয় মোকাবিলায় ভালো কাজের জন্য পুরস্কৃত করা হবে। সে কথাই রাখলেন তিনি। বিকেলে আলিপুরদুয়ারে পৌঁছেই বিপর্যয় মোকাবিলায় কাজ করা ৮ জনকে পুরস্কৃত করলেন। তাঁদের হাতে তুলে দেওয়া হল সরকারি শংসাপত্র। জেলা প্রশাসন সূত্রে খবর, আরও কয়েকজনকে এভাবে পুরস্কৃত করা হবে। নিজস্ব চিত্র