পুন্যতিথিতে গঙ্গাসাগরে লক্ষাধিক মানুষের ভিড়। পুণ্য লাভের আশায় দেশ-বিদেশ থেকে সাগরে জড়ো হয়েছে বহু মানুষ। ছবি: শুভাশিস রায়।
২১০
মহামারীর কারণে পরপর দু'বছর এই দৃশ্য ছিল অধরা। ফলে এবার ভিড় যে হবেই তা বুঝতে পারছিল প্রশাসনের আধিকারিকরা। তাই নিরাপত্তায় কোনও খামতি রাখতে চায় না প্রশাসন। ছবি: শুভাশিস রায়।
মকর সংক্রান্তিতে পুণ্যস্নানের মাহেন্দ্রক্ষণ শুরু হতেই সমুদ্রে ডুব কয়েক হাজার পুণ্যার্থীদর। ছবি: শুভাশিস রায়।
৭১০
স্নানের মাহেন্দ্রক্ষণ চলবে রবিবার সন্ধে ৬.৫৩ মিনিট পর্যন্ত। ফলে ২৪ ঘন্টা সময় ধরে চলবে এই পুণ্যস্নান। ছবি: শুভাশিস রায়।
৮১০
ইতিমধ্যেই ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে গঙ্গাসাগর মেলাপ্রাঙ্গণ থেকে শুরু করে সমুদ্র সৈকত।
৯১০
তীর্থযাত্রীদের জন্য আলাদা দু'টি ঘাটের ব্যবস্থা করা হয়েছে। অতিরিক্ত বায়ো টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। মেলার খরচ ধরা হয়েছে ১৫০ কোটি টাকা। ছবি: শুভাশিস রায়।
১০১০
সবমিলিয়ে মকর সংক্রান্তির আগের দিন জমজমাট গঙ্গাসাগর। ছবি: শুভাশিস রায়।
নেই কোনও বাধা নিষেধ। দু'বছর পর স্বাভাবিক ছন্দে গঙ্গাসাগর মেলা। তাই মকর সংক্রান্তির পুণ্যস্নান শুরু হওয়ার অনেক আগেই প্রচুর মানুষের ভিড় সাগরদ্বীপে। ছবি-বিশ্বজিৎ নস্কর।
২৮
১০ জানুয়ারি সরকারিভাবে মেলার উদ্বোধনের পর থেকে তীর্থযাত্রী সংখ্যা আরও বেড়েছে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ জড়ো হয়েছেন সাগরে। ছবি-বিশ্বজিৎ নস্কর।
বৃহস্পতিবার সন্ধেয় গঙ্গাসাগরে হল মহা গঙ্গা আরতি। টুইটারে সেই ভিডিও শেয়ার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি-বিশ্বজিৎ নস্কর।
৫৮
গঙ্গাসাগরের পুণ্যার্থীদের সুবিধায় একাধিক পদক্ষেপ নেয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষে। বাবুঘাট থেকে গঙ্গাসাগর মন্দির প্রাঙ্গন মুড়ে ফেলা হয়েছে সিসিটিভি ক্যামেরায়। তৈরি হয়েছে অস্থায়ী হেলিপ্যাড। থাকছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রতিনিধি দল। ছবি-বিশ্বজিৎ নস্কর।
গঙ্গাসাগরের পুন্যার্থীদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। প্রশাসনের তরফে তাঁদের হাতে তুলে দেওয়া হয়েছে উপহার। ছবি-বিশ্বজিৎ নস্কর।
৭৮
দূরদরান্ত থেকে অনেক পূন্যার্থী এসেছেন বাচ্চা নিয়ে। তাঁদের সুবিধার জন্য সাগরে ব্যবস্থা করা হয়েছে দুধের। মহিলাদের জন্য বিনামূল্যে দেওয়া হচ্ছে স্যানিটারি ন্যাপকিন। ছবি-বিশ্বজিৎ নস্কর।
৮৮
সব মিলিয়ে জমে উঠেছে গঙ্গাসাগর। রবিবার ভোররাতে হবে মকরস্নান। প্রসঙ্গত, গঙ্গাসাগরে এসে অসুস্থ হয়ে পড়েছিলেন একজন। উত্তরপ্রদেশের মহিলাকে ভরতি করা হয়েছে কলকাতার হাসপাতালে। ছবি-বিশ্বজিৎ নস্কর।