মেয়ে জন্মাতেই নিজেকে ১৫ কোটির ব্যাটম্যান গাড়ি উপহার নেইমারের, তবে চালাতেই পারবেন না রাস্তায়
নেইমার নিজেও ব্যাটম্যানের ভক্ত।
ব্যাটমোবিল বলতে ব্যাটম্যান যে গাড়িটা চালায়, সেই গাড়িটা। মিশমিশে কালো রং। ব্যাটম্যানের মতো যা অন্ধকারে মিশে যেতে পারে। সম্প্রতি ব্যাটম্যানের সেই গাড়িই কিনে ফেললেন নেইমার। আর সেটা যে সে গাড়ি নয়, ওয়ার্নার ব্রাদার্সের বানানো ১০টি বিশেষ গাড়ির মতো একটি। যার ডিজাইন নেওয়া হয়েছে নোলানের 'ডার্ক নাইট ট্রিলজি' থেকে।