গোল্ডেন গ্লোবের পরই হোটেলের ঘরে নিকের সঙ্গে মাখামাখি! রাতের দুষ্টুমির ঝলক দেখালেন ‘দেশি’ প্রিয়াঙ্কা
লেন্সবন্দি নিক-প্রিয়াঙ্কার ‘অন্দর কি বাত’!
আরও পড়ুন:
আরও পড়ুন:
একফ্রেমে আবার 'দেশি গার্ল'কে সোফায় গা এলিয়ে ক্লান্তি ঝেড়ে ফেলতে দেখা গেল। সেখানেও সোহাগে-আদরে স্ত্রীকে ভরিয়ে দিলেন নিক। গোল্ডেন গ্লোবের লাল গালিচাতেও অবশ্য প্রিয়াঙ্কার চুল ঠিক করে দিয়েছিলেন তিনি। আসলে নিক-প্রিয়াঙ্কা বরাবরই একে-অপরকে চোখে হারান। তাই তো তাঁদের 'বন্য রোম্যান্স' নিয়ে এত চর্চা। দাম্পত্যেযাপনের ৭ বছরেও তাঁদের এত প্রেম কীভাবে জানেন?
একবার প্রিয়াঙ্কা তো নিজেই তাঁদের 'বেডরুম সিক্রেট' ফাঁস করে ফেলেছিলেন। হলিউড মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন, রবিবার সকালের উন্মাদনা বরাবরই তাঁর কাছে আলাদা। কেন? কারণ "রবিবার সকালে বিছানায় একে-অপরের সঙ্গে গা ঘেঁষাঘেষি না করলে, হয়ই না! এটা আমাদের কাছে বাধ্যতামূলক", বলেছিলেন 'পরদেশিবাবু'র দেশি গার্ল।
অভিনেত্রী জানান, সপ্তাহের ওই একটা দিনই স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার সময় পান তিনি। ছুটির দিনে এই বিষয়টা তাঁদের কাছে রীতিমতো 'ট্র্যাডিশন' হয়ে দাঁড়িয়েছে। কোনওমতেই এই নিয়মের নড়চড় হয় না। তবে চলতি সপ্তাহে রবিবার গোল্ডেন গ্লোবের অনুষ্ঠানে যোগ দেন তারকাদম্পতি। তাই কি নিয়মে ভাঁটা পড়ায় রাতে ফিরে হোটেলের ঘরে দুষ্টুমিতে মাতলেন নিকিয়াঙ্কা? কৌতূহল নেটপাড়ার।
স্বামী-স্ত্রীর বয়সের দশ বছরের ফারাক। প্রিয়াঙ্কা বর্তমানে ৪২ আর নিক জোনাসের বয়স ৩২। মাঝে শোনা যায়, তাঁদের দাম্পত্যে নাকি ফাটল ধরেছে! তবে নিন্দুকদের মুখে ঝামা ঘঁষে দিয়ে বরাবর নিজেদের সুখী দাম্পত্যের ঝলক দেখিয়েছেন নিক-প্রিয়াঙ্কা। এবার সফল গোল্ডেন গ্লোব অনুষ্ঠানের পরও তার ব্যতিক্রম হল না। (ছবি সৌজন্যে- ফেসবুক)