প্রয়াত কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবন অবলম্বনে তৈরি 'অভিযান' সিনেমার স্ক্রিনিংয়ের জন্য ইংল্যান্ডে গিয়েছেন অভিনেতা-পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। তার ফাঁকে ভারত-ইংলান্ডের ম্যাচ দেখতে গিয়েছিলেন তিনি।
করোনাতঙ্কে গত দু'বছর ধুমধাম করে রথযাত্রা পালন করা সম্ভব হয়নি। তবে এবার পুরীতে ফিরল চেনা ছবি। ঐতিহ্যবাসী রথযাত্রা উৎসবে কাতারে কাতারে ভক্তরা ভিড় জমিয়েছিলেন।
২৯
কলকাতার শোভাবাজার রাজবাড়িতে রথযাত্রা ও কাঠামো পুজো দিয়ে শুরু হল দেবী দুর্গার আবাহন।
জগন্নাথ দেবের মাসির বাড়ি যাত্রা মানেই কচিকাঁচাদের আনন্দ উৎসব। প্রতিবারের মতো বাজার থেকে রথ কিনে ফুল-মালা দিয়ে তা সাজিয়ে ফেলল তারাও।
৪৯
রথযাত্রায় ওড়িশার সমুদ্র সৈকতে কোনও বালির শিল্প প্রদর্শন হবে না, তাও কি হয়? একেবারেই নয়। অন্যান্য বারের মতো এবারও শিল্পী সুদর্শন পট্টনায়েক বানিয়ে ফেললেন বালির জগন্নাথ।
৫৯
রথেই পুজোর ঢাকে কাঠি পড়ে গেল। শহর পুরুলিয়ার নীলকণ্ঠ চট্টোপাধ্যায়ের পরিবার উৎসবের আমেজ। ছবি: সুনিতা সিং।
দীর্ঘ প্রতীক্ষা শেষে বৃহস্পতিবার ৩০ জুন শুরু হল অমরনাথ যাত্রা। চন্দনওয়ারি এবং বালতাল বেস ক্যাম্প থেকে অমরনাথের উদ্দেশে রওনা দিল তীর্থযাত্রীদের প্রথম দল।
২৭
কোভিডের কারণে গত দু’বছর বন্ধ ছিল অমরনাথ যাত্রা। তাই এবারের অমরনাথ যাত্রা ঘিরে তীর্থযাত্রীদের মধ্যে উৎসাহ ও উন্মাদনা ছিল দেখার মতো।
তীর্থযাত্রীদের নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। জম্মু ও কাশ্মীর জুড়ে যানবাহন তল্লাশি চলছে। জম্মুর বেস ক্যাম্পে অ্যান্টি-ড্রোন সিস্টেম বসানো হয়েছে। মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত জওয়ান।
৪৭
যাত্রার প্রাক্কালে বুধবার ভোরে তীর্থযাত্রীদের প্রথম ব্যাচকে পতাকা নেড়ে অমরনাথের উদ্দেশে রওনা করান জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা।
৫৭
অমরনাথ দর্শনে প্রথম পর্যায়ে যাত্রা শুরু করেন ২৭৫০ জন তীর্থযাত্রী। প্রতিবারের মতো এবারও তিনদিনের যাত্রা। শেষনাগ ও পঞ্চতরণীতে দু'রাত কাটবেন পুণ্যার্থীরা।
দুর্গম পথ ও প্রতিকূল আবহাওয়ার কারণে অমরনাথ যাত্রায় বহু মানুষ অসুস্থ হন। ইতিমধ্যে চিকিৎসকদের তিনটি দল পুণ্যার্থীদের পরিষেবা দিতে তৈরি। রয়েছেন ২৬ জন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী।
৭৭
এবার ৪৩ দিন ব্যাপী চলবে বার্ষিক অমরনাথ যাত্রা। শেষ হবে আগামী ১১ অগস্ট।