বিবেকানন্দ নিয়ে সুকান্তর মন্তব্যের প্রতিবাদ, শাহী সফরের মাঝেই ফুটবল পায়ে শশী-সায়নী
স্বামী বিবেকানন্দকে অপমানের অভিযোগ উঠেছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে।
আরও পড়ুন:
প্রসঙ্গত, রবিবার ব্রিগেডে ‘লক্ষ কণ্ঠে গীতাপাঠ’ প্রসঙ্গে কথা বলতে গিয়ে সুকান্ত মজুমদার বলেছিলেন, “বাংলা বহু যুগ ধরে এই সনাতন সংস্কৃতির ধারক এবং বাহক। এবং ভক্তি আন্দোলনের পীঠস্থান ছিল। মাঝে বাংলা কিছুটা ডিরেলড হয়েছিল, বামপন্থীদের দ্বারা। এখন দেখতে পাচ্ছেন না অল্প বিদ্যা ভয়ংকরী। গীতাপাঠের থেকে ফুটবল খেলা ভালো যারা বলছেন তারা বামপন্থী প্রোডাক্ট। এখন বাংলা সঠিক পথে যাবে। আজকে থেকে শুরু হচ্ছে সঠিক পথে যাওয়া।”