চিনতে পারছেন কোনও ক্রিকেটারকে? বোঝার উপায় নেই। তবে করোনা আবহে এটাই সুরক্ষার চাবিকাঠি। এভাবেই সংযুক্ত আরব আমিরশাহী উড়ে গেলেন রাজস্থান রয়্যালসের তারকারা।
২৯
১৯ সেপ্টেম্বর শুরু আইপিএল ১৩। UAE পৌঁছে কোয়ারেন্টাইনে থাকার পর প্র্যাকটিসে নামবেন ক্রিকেটাররা। তবে করোনা টেস্ট নেগেটিভ এলেই মাঠে নামা যাবে। এখন থেকেই পিপিই পরে থাকার অভ্যাস করছেন মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটাররাও।
একই বেশে ধরা দিলেন সানরাইজার্স হায়দরাবাদের ভুবিনেশ্বর কুমার-ঋদ্ধিমান সাহারা। চার্টার্ড ফ্লাইটে উড়ে গেলেন তাঁরা। ছবি টুইট করেছে হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজিই।
৪৯
করোনার জেরে দীর্ঘদিন স্তব্ধ ছিল ক্রিকেট। তাই শেষমেশ মাঠে নামতে চলেছেন বলে দারুণ চনমনে মেজাজে রয়েছেন কুলদীপ যাদবরা। তার আগে অবশ্য UAE পৌঁছেই বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে চলে যাবেন নাইটরা।
৫৯
ছ'দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে হোটেলের ঘর থেকে বের হওয়া নিষেধ ক্রিকেটারদের। তাই অগত্যা ব্যালকনিতে দাঁড়িয়েই একে-অপরের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন তাঁরা। আর এরই মধ্যে ধোনি-রায়নার পারফরম্যান্স দেখতে উত্তেজনার পারদ চড়ছে।
নিউ নর্মালে PPE-ই রক্ষাকবজ। তাই এভাবেই স্ত্রী ঋতিকা ও মেয়ে সামাইরাকে নিয়ে UAE পৌঁছলেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। তবে মুম্বই শিবিরের চিন্তা, বাবার অসুস্থতার জন্য টুর্নামেন্টের প্রথম দিকে হয়তো খেলতে পারবেন না মালিঙ্গা।
৭৯
মুখে মাস্ক, হাতে স্যানিটাইজারের বোতল। এই দুই-ই নিউ নর্ম্যালের সঙ্গী। এভাবেই হোটেলে প্রবেশ করলেন দিল্লি দলের উইকেটকিপার ঋষভ পন্থ।
৮৯
আইপিএলে জৈব সুরক্ষা বলয় ভাঙলে কড়া শাস্তির মুখে পড়তে পারেন ক্রিকেটাররা। সবদিক মাথায় রেখেই প্রতিপক্ষকে মাত দিতে হবে। প্রথমবার ট্রফি ঘরে তোলার লক্ষ্য নিয়ে মরু দেশে উড়ে গেলেন আরসিবি তারকারা।
৯৯
পিপিই পরে ছবি পোস্ট করেছেন ক্রুণাল ও হার্দিক পাণ্ডিয়াও। মাঠে নামতে মুখিয়ে রয়েছেন দুই ভাই।
সাল ২০১২। অস্ট্রেলিয়ার গাব্বায় ত্রিদেশীয় সিরিজে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। রায়নার ডেলিভারিতে মাইকেল হাসিকে স্টাম্প আউট করেন ধোনি। থার্ড আম্পায়ার আউট দেখালেও ফিল্ড আম্পায়ার বিলি বাউডেন ফের ডেকে নেন হাসিকে। যা একেবারেই পছন্দ হয়নি ধোনির। ফিল্ড আম্পায়ারের সঙ্গে বচসায় জড়ান তিনি। সেই ম্যাচে ১১০ রানে জেতে হোম ফেভারিটরাই।
২৫
ধোনির কেরিয়ারের সম্ভবত সবচেয়ে আলোচ্য সিদ্ধান্ত। যা নিয়ে বিস্তর বিতর্ক হয়েছিল। ২০০৭ সালে বিশ্বকাপে ভারতের করুন পারফরম্যান্সের পর সৌরভ গঙ্গোপাধ্যায়-রাহুল দ্রাবিড়কে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নিয়েছিলেন ধোনি। তাঁর যুক্তি ছিল, ওয়ানডে দলে গম্ভীর-রায়নাদের মতো তরুণদের জায়গা দেওয়া বেশি জরুরি। তাঁর সেই সাহসী সিদ্ধান্ত পরে প্রশংসা পেলেও অভিজ্ঞ তারকা ছাঁটাইয়ের জন্য সমালোচিতও হয়েছিলেন ধোনি।
২০১২ সাল নাগাদই দলে রোটেশন পদ্ধতি শুরু করেন ধোনি। তাঁর মতে তরুণদের সুযোগ করে দিতে ও ফিল্ডিংয়ের মান ভাল রাখতে শচীন তেণ্ডুলকর, গৌতম গম্ভীর, বীরেন্দ্র শেহওয়াগের মতো তারকাদের রোটেশনে খেলানো হবে। তাঁর এই পদ্ধতির সমালোচনা করেছিলেন অনেক প্রাক্তনীই। অবসরের পর গম্ভীরও রোটেশন পদ্ধতির নিন্দা করেন।
৪৫
২০১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ধোনির গ্লাভসে দেখা গিয়েছিল ভারতীয় সেনার বিশেষ ব্যাজ। আইসিসি সাধারণত এ ধরনের কোনও লোগো ব্যবহারের অনুমতি দেয় না। ফলে এ নিয়ে বিস্তর জলঘোলা হয়। তবে সেনাকে সম্মান জানাতে ধোনির এই সিদ্ধান্তের পাশে দাঁড়ায় বিসিসিআই।
৫৫
২০১৫ সালে বাংলাদেশের শের-ই-বাংলা স্টেডিয়ামে ওয়ানডের ম্যাচের ঘটনা। সিঙ্গল নিতে গিয়ে বাংলাদেশি পেসার মুশতাফিজুর রহমানকে ধাক্কা মারে ধোনি। পরে সাফাই দিয়ে মাহি বলেন, ধাক্কা যাতে না লাগে, তার চেষ্টা করেছিলেন। কিন্তু পারেননি। এর জেরে ৭৫ শতাংশ ম্যাচ ফি কাটা যায় ধোনির। ৫০ শতাংশ ম্যাচ ফি কেটে নেওয়া হয় রহমানের।